Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বড়সড় বদল জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’এ আগামী দিনে কি হতে চলছে এই অনুষ্ঠানে?

বড়সড় বদল জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’এ আগামী দিনে কি হতে চলছে এই অনুষ্ঠানে?

Online Desk জানুয়ারি 21, 2026
sz.png

ওঙ্কার ডেস্ক: টেলিভিশনের জনপ্রিয় কিছু শো মানুষের মনে গেঁথে যায়। যেন হয়ে ওঠে নিজের। রোজকার বিকেলের চেনা অভ্যাস হোক বা রবিবার রাতের বিশেষ অনুষ্ঠান, টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ বহুদিন ধরেই দর্শকের জীবনের সঙ্গে জুড়ে রয়েছে। তবে এবার সেই পরিচিত রুটিনে বদল আনতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। বদলে যাচ্ছে এই জনপ্রিয় শো’এর সময়। চ্যানেলের পক্ষ থেকে সদ্য প্রকাশ করা হয়েছে প্রোমো, তাতে জানানো হয়েছে এই স্লট পরিবর্তনের কথা। সেখানে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় দর্শকদের উদ্দেশে জানান, ১ ফেব্রুয়ারি থেকে রবিবারের বিশেষ পর্ব আর রাত ৮টায় নয়, দেখা যাবে বিকেল সাড়ে ৪টেয়। তাঁর কথায়, নতুন সময়ে থাকবে নতুন চমক, আর ‘সানডে স্পেশাল ধামাকা’ নামেই সম্প্রচারিত হবে এই বিশেষ এপিসোডগুলি।
স্বাভাবিকভাবেই রবিবার রাতে দিদি নম্বর১’এর যে বিশেষ পর্ব সম্প্রচারিত হয়ে আসছিল, সেখানে আপাতত আর ‘দিদি নম্বর ওয়ান’ দেখা যাবে না। এই বিশেষ পর্বগুলিতে সাধারণত বিভিন্ন পরিচিত মুখ ও সেলিব্রিটিদের অংশগ্রহণ দর্শকের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল। নতুন সময়সূচিতে কি বদল ঘটবে, তা নিয়ে দর্শক মনে আগ্রহ তুঙ্গে। যদিও রবিবার রাত ৮টার ফাঁকা স্লটে ঠিক কোন অনুষ্ঠান জায়গা নেবে, তা এখনও স্পষ্ট নয়। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নানা অনুমান নজরে আসছে। যদিও ‘দিদি নম্বর ওয়ান’-এর সম্প্রচারসূচিতে আগেও পরিবর্তন ঘটেছে। একসময় বিকেল ৫টায় সম্প্রচারিত হলেও পরে তা এগিয়ে বিকেল সাড়ে ৪টেয় আনা হয়ে। এবার সেই স্লটই ধার্য হল রবিবারের বিশেষ পর্বের জন্যে। বর্তমানে এই বদলের ফলে আর কি কি চমক অপেক্ষা করছে এখন সেদিকেই নজর দর্শকমহলের।

Post Views: 96

Continue Reading

Previous: চার আধিকারিকের বিরুদ্ধে কী ব্যবস্থা, মুখ্যসচিবের কাছে জবাব চাইল নির্বাচন কমিশন
Next: আইপ্যাক কান্ডের পরই কলকাতায় আসছেন ইডি অধিকর্তা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.