Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের আবারও জুটিতে ফিরবেন দীপিকা ও রণবীর!! নতুন বছরে কিসের ইঙ্গিত দিলেন বলি অভিনেত্রী?

ফের আবারও জুটিতে ফিরবেন দীপিকা ও রণবীর!! নতুন বছরে কিসের ইঙ্গিত দিলেন বলি অভিনেত্রী?

Online Desk জানুয়ারি 6, 2026
gfhj.png

ওঙ্কার ডেস্ক: নতুন বছরে একের পর এক চমক! ফের আবারও একসঙ্গে দীপিকা পাড়ুকোন ও রণবীর কপূর? একসময় তাঁদের জুটি মানেই ছবি হিট। এমনটাই হত একটা সময়ে। শেষ তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘তমাশা’ ছবিতে। সেই ছবিও মনে দাগ কেটেছিল দর্শকের। ফের কি প্রাক্তন প্রেমিকের সঙ্গে জুটি বাঁধতে চান দীপিকা? জন্মদিনেই জানালেন অভিনেত্রী।

‘বচনা অ্যায় হসীনো’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন দীপিকা ও রণবীর। সেখান থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত। শোনা যায়, সেই সময়ে রণবীরের প্রেমে ডুবে থাকতেন দীপিকা। এমনকি, আজকের দীপিকার থেকে নাকি সেই সময়ের দীপিকার মধ্যে বিস্তর ফারাক। সম্পর্ক ভাঙার পরে তাঁদের ‘ইয়ে জওয়ানী হ্যায় দীওয়ানী’ ছবিটি মুক্তি পায়। তাঁদের সেই রসায়নে আজও মুগ্ধ সকল দর্শক। তার পরে ‘তমাশা’। দর্শকের মধ্যে একাংশের বক্তব্য ছিল, সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার দৃশ্যগুলিতে দীপিকা অভিনয় করছেন, এমন মনেই হয়নি। তার পরে যদিও আলাদা হয়ে গিয়েছে তাঁদের রাস্তা। দু’জনেই এখন ঘোর সংসারী। তাই অতীত ভুলে কি ফের জুটি বাঁধতে চান দীপিকা?

জন্মদিনে অনুরাগীদের মুখোমুখি হয়েছিলেন দীপিকা। তখনই এক অনুরাগী বলে বসেন, তাঁরা ফের রণবীর কপূর ও দীপিকাকে একসঙ্গে পর্দায় দেখতে চান। অভিনেত্রী হেসে উত্তর দেন, সত্যিই রণবীরের সঙ্গে অভিনয় করা নিয়ে ইতিমধ্যেই কথা হয়েছে। তবে কিছু নিশ্চিত হয়েছে কি না তা নিয়ে কোনও মন্তব্য করেননি দীপিকা। এর পরেই দীপিকা জানান, তিনি রম-কম ছবিতে কাজ করতে ইচ্ছুক। অভিনেত্রীর কথায়, “দর্শক ও অভিনেত্রী হিসাবে এই ঘরানার ছবি আমার পছন্দ। আশা করি, বহু দর্শকই রম-কম ছবি দেখতে চান।”

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে মুম্বই বিমানবন্দরে দেখা হয়েছিল রণবীর ও দীপিকার। সেখানে একে অপরকে আলিঙ্গন করেন তাঁরা। মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। তার পর থেকেই অনুরাগীদের দাবি, ফের এই জুটিকে একসঙ্গে দেখতে চান তাঁরা। বর্তমানে কিছুটা হলেও ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী, এখন অপেক্ষা সময়ের।

Post Views: 188

Continue Reading

Previous: ঠাণ্ডায় জবুথবু হয়ে উনুনের পাশে জয়া আহসান, কার জন্য রান্না করছেন অভিনেত্রী?
Next: ‘ভেনেজুয়েলার মত আমাদের প্রধানমন্ত্রীকে কি ট্রাম্প অপহরণ করবেন?’ চাঞ্চল্যকর মন্তব্য কংগ্রেস নেতার

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.