Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রহস্যভেদ করতে পারবে ইন্দু? আসছে ‘ইন্দু ৩’……..

রহস্যভেদ করতে পারবে ইন্দু? আসছে ‘ইন্দু ৩’……..

Online Desk সেপ্টেম্বর 22, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: পুজোর মরশুমে অবশেষে হইচইয়ের পর্দায় আসছে ‘ইন্দু ৩’। আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ইন্দু’ সিরিজের শেষ পর্ব। তার আগে প্রকাশ পেল ‘ইন্দু ৩’ সিরিজের ট্রেলার।
সিরিজের নতুন পর্বের ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে বজায় রয়েছে রহস্যের ঘনঘটা। এবারও রহস্যের মাঝে উঠে এসেছে ধুতুরা ফুল। শ্বশুরবাড়িতে হয়ে চলা একের পর এক অন্যায় ও খুনের কিনারা থেকে শুরু করে বাড়ির অন্দরে লুকিয়ে রাখা পারিবারিক সমস্যার নেপথ্যে কোন কারণ তা জানতেই অনুসন্ধান চালাচ্ছে ‘ইন্দু’রূপে ইশা। অন্তসত্বা, বিধবা ইন্দুর প্রায় শ্বশুরবাড়িতে থাকা কষ্টসাধ্য হয়ে উঠেছে, তা ট্রেলারেই স্পষ্ট। একইসঙ্গে ট্রেলারে প্রথম দুই পর্বের বেশ কিছু দৃশ্যও তুলে ধরা হয়েছে। দেবীপক্ষের সূচনার দিনেই প্রকাশ্যে এল ট্রেলার।
প্রথম থেকেই এই সিরিজে রহস্যময়ী ইন্দু ওরফে ইশার আগমন বুঝিয়ে দিয়েছিল যে এই সিরিজ আর পাঁচটা সিরিজ থেকে আলাদা। ইন্দুর বিয়ে নিয়ে প্রথম থেকেই একটা রহস্য তৈরি করেছিলেন পরিচালক। উলটো দিকে ইন্দুর বর ওরফে অভিনেতা চন্দ্রনিভ মুখোপাধ্যায়ের বাড়িতেও মজুদ ছিল রহস্যের নানা উপাদান। একইভাবে রহস্য বজায় ছিল দ্বিতীয় পর্বেও। এখন দেখার ‘ইন্দু ৩’তে নতুন কী অপেক্ষা করছে দর্শকের জন্য। সিরিজে অভিনয় করেছেন, ইশা সাহা, মিমি দত্ত, মানালি মনীষা দে, মানসী সিনহা, সুহোত্র মুখোপাধ্যায় প্রমুখ।

Post Views: 126

Continue Reading

Previous: সাত বছর পর বাড়ল কলকাতার প্রপার্টি সার্কল রেট, ফ্ল্যাট কেনার খরচে বাড়তি চাপ
Next: জয়শঙ্করের সঙ্গে দেখা করতে পারেন মার্কিন বিদেশ সচিব রুবিও; শুল্ক, ভিসা নিয়ে হতে পারে বৈঠক

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.