Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নতুন ধারাবাহিকের ঘোষণা হতেই নতুন জল্পনা, শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী?

নতুন ধারাবাহিকের ঘোষণা হতেই নতুন জল্পনা, শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী?

Online Desk ডিসেম্বর 8, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: পুজোর কিছুদিন পরই ঘোষণা করা হয়েছিল অনেক গুলি নতুন ধারাবাহিকের। আবারও নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন অভিনেত্রী পল্লবী শর্মা। তাঁর সঙ্গে দেখা যাবে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকের নাম ‘তারে ধরি ধরি মনে করি’। অবশেষে সেই ধারাবাহিকের শুরুর দিন এবং স্লট ঘোষণা করা হল। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ‘তারে ধরি ধরি মনে করি’। পল্লবীর এই নতুন ধারাবাহিক সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দেখা যাবে। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের জায়গায় আসছে এই নতুন মেগা। প্রশ্ন জাগছে তবে কি অবশেষে শেষ হচ্ছে সেই ধারাবাহিকের সফর?
সম্প্রতি, ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিকের স্লট ঘোষণা করা হয়। সন্ধ্যা ৭ টার স্লটে দেখা যাবে সেই মেগা। তখনও গুঞ্জন শুরু হয়েছিল জগদ্ধাত্রী কি শেষ হচ্ছে? তারপর সাড়ে সাতটার স্লটে দেওয়া হয় এই মেগাকে। শেষ হয় ‘ফুলকি’। এবার সপ্তাহ খানেক ঘুরতে না ঘুরতেই আবার গুঞ্জন কি তবে সত্যিই শেষ হচ্ছে ‘জগদ্ধাত্রী’? অন্যদিকে, টিআরপিতে সেরা ১০-এ তিন বছর পরেও নিজের জায়গা ধরে রেখেছে জগদ্ধাত্রী। এবার আসছে পল্লবীর ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক। গল্পে প্রেম এবং ভক্তির এক অদ্ভুত মিশেল দেখা যাবে। তবে জগদ্ধাত্রী শেষ হওয়ার গুঞ্জনে বর্তমানে শিলমোহর দেয়নি কেউই, সেই উত্তর এখনও আধরা। অন্যদিকে, নতুন ধারাবাহিকের খবর কৌতুহলী দর্শকেরা।

Post Views: 148

Continue Reading

Previous: অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের স্মৃতি স্মারক ‘ইট’ ! প্রাক্তন সিআরপিএফ-এর উপহার হুমায়ুনকে
Next: টলিপাড়ায় বিয়ের গুঞ্জন, ২৬’এই বিয়ের পিঁড়িতে বসবেন রুদ্রনীল ঘোষ?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.