Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এবার সোজা দিল্লি হাইকোর্টে আবেদন করণ জোহরের! হঠাৎ কি হল তাঁর?

এবার সোজা দিল্লি হাইকোর্টে আবেদন করণ জোহরের! হঠাৎ কি হল তাঁর?

Online Desk সেপ্টেম্বর 15, 2025
khu.png

ওঙ্কার ডেস্ক: বলিউডের জনপ্রিয় পরিচালক, প্রযোজক ও সঞ্চালক করণ জোহর এবার দ্বারস্থ হলেন দিল্লি হাইকোর্টের। জানা গিয়েছে, তিনি তাঁর ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্ব অধিকার রক্ষার জন্য আদালতে আবেদন করেছেন। অর্থাৎ, তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর বা সাদৃশ্য ব্যবহার করে কেউ অবৈধভাবে ব্যবসা বা প্রচার চালাতে না পারে, সেই সুরক্ষা চেয়েই আবেদন করেছেন তিনি।
এর আগে বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন একই ধরনের সুরক্ষার জন্য আদালত গিয়েছিলেন। তাঁদের নাম, ছবি, স্বাক্ষর কিংবা গলার স্বর ব্যবহার করে কিছু ওয়েবসাইট ও বিজ্ঞাপনী সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নানা ধরনের পণ্য ও কন্টেন্ট বাজারে ছাড়ছিল। এতে তাঁদের সম্মান ও ব্যক্তিত্ব ক্ষুণ্ন হচ্ছিল বলে অভিযোগ ওঠে। হাইকোর্ট সেই সময় তাঁদের পক্ষে দাঁড়িয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিল, যাতে কোনও সংস্থা তাঁদের অনুমতি ছাড়া নাম বা চেহারা ব্যবহার করতে না পারে। এবার সেই একই পথ অনুসরণ করলেন করণ জোহরও। কারণ সম্প্রতি দেখা গেছে, বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর ছবি, নাম ব্যবহার করে অননুমোদিতভাবে নকল পণ্য বা কনটেন্ট ছড়ানো হচ্ছে। এতে শুধুমাত্র তাঁর ভাবমূর্তি নষ্ট হচ্ছে না, বরং দর্শক ও সাধারণ মানুষও বিভ্রান্ত হচ্ছেন। ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্ব অধিকার হল এমন একটি আইনগত সুরক্ষা যেখানে একজন সেলিব্রিটি বা পরিচিত ব্যক্তি তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর, সাদৃশ্য ইত্যাদির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন।
এখন দেখার বিষয়, দিল্লি হাইকোর্ট করণ জোহরের আবেদনের ভিত্তিতে কী নির্দেশ জারি করে। তবে স্পষ্ট যে ভারতে সেলিব্রিটি পার্সোনালিটি রাইটস এখন বিনোদন জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Post Views: 116

Continue Reading

Previous: জল্পনাই তবে সত্যি? মা হতে চলেছে ক্যাটরিনা কইফ?
Next: দিল্লির রিং রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের যুগ্ম সচিবের, গাড়ির চালক গ্রেফপ্তার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.