Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সঞ্জয় কপূরের ৩০ হাজার কোটির সম্পত্তির মামলায় এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন করিশ্মা কন্যা ও পুত্র

সঞ্জয় কপূরের ৩০ হাজার কোটির সম্পত্তির মামলায় এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন করিশ্মা কন্যা ও পুত্র

Online Desk সেপ্টেম্বর 9, 2025
ygj.png

ওঙ্কার ডেস্ক: করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে জলঘোলা চলছে শুরু থেকেই। এবার করিশ্মার কন্যা সামাইরা ও পুত্র কিয়ান দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করলেন।

উল্লেখ্য, গত ১২ জুন গলায় মৌমাছি আটকে মৃত্যু হয় সঞ্জয়ের। মৃত্যুর আগে প্রিয়া সচদেবের সঙ্গে বিবাহিত ছিলেন সঞ্জয়। তাঁদেরও সন্তান রয়েছে। প্রিয়ার সঙ্গে বিয়ের আগে দীর্ঘ দিন করিশ্মা কপূরের সঙ্গে সংসার করেছেন শিল্পপতি। সামাইরা ও কিয়ানের দাবি, তাঁদের সৎমা অর্থাৎ প্রিয়া নাকি সঞ্জয় কপূরের দলিল জাল করেছেন। তাঁদের অভিযোগ, প্রয়াত শিল্পপতির সমস্ত সম্পত্তি দখল করার জন্যই এমন করেছেন প্রিয়া। সামাইরা ও কিয়ানও সঞ্জয় কপূরের সম্পত্তির দাবিদার। তাই তাঁরা ইতিমধ্যেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন।

সম্পত্তির কারণে বারবার আলোচনায় উঠে আসছে করিশ্মার প্রাক্তন স্বামীর মৃত্যু। কিছুদিন আগেই সঞ্জয়ের মা রানি কপূর দাবি করেন, তাঁর পুত্রের মৃত্যু স্বাভাবিক নয়। বিষয়টি নিয়ে ষড়যন্ত্র জানিয়েছিলেন তিনি। পুত্রের আকস্মিক মৃত্যুর পর ‘পারিবারিক উত্তরাধিকার দখল’-এর লড়াই নিয়ে উদ্বেগও প্রকাশ করেছিলেন তিনি। এ সবের মাঝেই শোনা গিয়েছিল, প্রাক্তন স্বামী সঞ্জয়ের ৩০,০০০ কোটির সম্পত্তির অংশীদারি দাবি করেছেন করিশ্মাও। তাঁদের সন্তানদের জন্যই নাকি ভাগ চেয়েছিলেন করিশ্মা। এর মধ্যেই বড় পদক্ষেপ করেছিলেন সঞ্জয়ের শেষ স্ত্রী প্রিয়া। জায়গাবিশেষে স্বামীর পদবি ব্যবহার করতেন প্রিয়া। কিন্তু উত্তরাধিকারী নিয়ে যখন অশান্তি চলছে, সেই সময় নিজের পদবি রাতারাতি বদলে প্রিয়া হন ‘প্রিয়া সঞ্জয় কপূর।’ এর পর থেকেই সম্পত্তি নিয়ে জলঘোলা আরও বাড়ছে।

Post Views: 126

Continue Reading

Previous: সন্দেহের বশে প্রেমিকা ও তার বান্ধবীকে খুন যুবকের
Next: দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন! কি ঘটেছে বচ্চন পরিবারে?

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.