Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আর লুকোছাপা নয়, মা হলেন অভিনেত্রী ক্যাটরিনা কইফ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভিকি’র

আর লুকোছাপা নয়, মা হলেন অভিনেত্রী ক্যাটরিনা কইফ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভিকি’র

Online Desk নভেম্বর 7, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: মা হলেন বলি অভিনেত্রী ক্যাটরিনা কইফ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবর জানালেন ভিকি কৌশল। শুক্রবার সকালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।
সমাজমাধ্যমে এই সুখবর জানিয়ে পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের জীবনে সবচেয়ে খুশির মুহূর্ত! আজ সবচেয়ে প্রিয় ও খুশির জিনিস পৃথিবীতে এসেছে। ওকে পেয়ে আমরা উচ্ছসিত, আপ্লুত, আমরা কৃতজ্ঞ।’
জানা গিয়েছিল, অক্টোবরেই সন্তানের জন্ম দেবেন তিনি। শুরু হয়েছিল নানা জল্পনাও। একটি ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ক্যাটরিনার গর্ভবস্থার গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে ভিকি কৌশল বলেন, ‘সুখবর হলে আমরা আপনাদের সঙ্গে তা ভাগ করে নিতে পারলে খুবই খুশি হব।’ পরে সেপ্টেম্বরের শেষে খুশির খবর নিজেরাই সকলের সঙ্গে ভাগ করে নেন তারকা দম্পতি। জানিয়ে দেন নভেম্বরে ‘সে আসছে’। বেবি বাম্পের ছবিও সেসময় পোস্ট করেন ক্যাট। লেখেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সেরা অধ্যায়…।’ সন্তান জন্মের পর অভিনেত্রী মাতৃত্বকালীন ছুটি নেবেন, সে কথা আগেই জানা গিয়েছিল। তিনি নিজের হাতে সন্তানের যত্ন নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। এক্ষেত্রে সেভাবে বাইরের কারও সাহায্য নেবেন না।
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের জয়পুরে বিয়ে করেন ভিকি ও ক্যাটরিনা। তাঁদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুমহল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের প্রেমও খানিকটা গোপন রেখেছিলেন, বিয়ে নিয়েও সেভাবে কাউকে কিছু জানানি তাঁরা। দুজনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে বিয়ের পর কিছু বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন। এবারও তার ব্যতিক্রম হল না। বর্তমানে এই খুশির খবরে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়।

Post Views: 190

Continue Reading

Previous: বাংলায় জোর কদমে চলছে এসআইআর; প্রথম তিন দিনেই বিলি ২ কোটির বেশি এনুমারেশন ফর্ম
Next: আগামী বছরে ভারত সফরের ইঙ্গিত ট্রাম্পের; নয়া দিল্লির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে তৎপর ওয়াশংটনও

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.