Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুঞ্জনে শিলমোহর দিলেন তারকা দম্পতি, দুই থেকে তিন হতে চলেছেন ভিকি-ক্যাট

গুঞ্জনে শিলমোহর দিলেন তারকা দম্পতি, দুই থেকে তিন হতে চলেছেন ভিকি-ক্যাট

Online Desk সেপ্টেম্বর 23, 2025
katrina-kaif-pregnant_2025091006495-2.jpg

ওঙ্কার ডেস্ক : দিন কয়েক আগেই স্ফীতোদর নিয়ে এক বিজ্ঞাপনী শুটের সেট থেকে ফাঁস হয়েছিল বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ছবি। মঙ্গলবার অনুরাগীদের সঙ্গে আদুরে ছবি ভাগ করে নিয়ে নিজেরাই সুখবর জানালেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা। ‘ওম’ মন্ত্রচ্চারণে সন্তান আগমনের খবর দিয়েছেন বলিপাড়ার তারকাদম্পতি।

সন্তান আগমনের খবর সকল অভিনেতা অভিনেত্রীরাই অন্যভাবে দিয়ে থাকেন এবার ঈশ্বরের শরণাপন্ন ভিকি-ক্যাটরিনা। সাদাকালো ফ্রেমে দেখা গেল অভিনেত্রীর স্ফীতোদর আগলে রয়েছেন ভিকি কৌশল। আর সেই ছবি হাতে ধরেই পোস্ট তাঁদের। যার ক্যাপশনে লেখা- ‘একরাশ উচ্ছ্বাস নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। ওম।’ সেই পোস্টেই ভিকি-ক্যাটরিনাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন বলিউড সহকর্মীরা। শুভেচ্ছা জানিয়েছেন সোনাম কাপুর, নেহা ধুপিয়া-সহ একাধিক তারকা।
গত জুলাই মাসে ভিকি-ক্যারিনার আলিবাগে ছুটি কাটাতে যাওয়ার আগে ক্যামেরাবন্দি করেছিলেন অনেকেই , সেসময়েই অভিনেত্রীর মা হওয়ার জল্পনা তুঙ্গে ওঠে। পরনে সাদা ঢিলেঢালা কোঅর্ড সেট। টাইট করে বাঁধা পনিটেল। মেকআপের লেশমাত্র নেই! মুখ মাস্কে ঢাকা। ধীর গতিতে অতি সন্তপর্ণে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন ক্যাটরিনা কাইফ। আর বোটে ওঠা পর্যন্ত রাস্তায় স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি কৌশল। এহেন ক্যামেরাবন্দি দৃশ্য ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন আরো উসকে দিয়েছিল। মাস দুয়েক যেতে না যেতেই সেই জল্পনায় সিলমোহর বসিয়েছিল তারকাদম্পতি ঘনিষ্ঠ জনৈক। আর মাত্র একমাসের অপেক্ষা, তার পরই কৌশল পরিবারের নতুন সদস্য আসছে।

মাসখানেক ধরেই বলিউডের অন্দরে ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন চলছিলই। সম্প্রতি সেই জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি পড়ে কৌশল পরিবারের এক ঘনিষ্ঠের মন্তব্যে। জানা গিয়েছে, অভিনেত্রীর গর্ভাবস্থার চূড়ান্ত পর্যায় চলছে। অক্টোবর মাসেই ভিকি-ক্যাটরিনার সংসার আলো করে জন্ম নেবে প্রথম সন্তান। যদিও পরিবারের তরফে এযাবৎকাল কেউই মুখ খোলেননি! তবে মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর আদুরে ছবি শেয়ার করে সুখবর দিলেন ভিকি-ক্যাটরিনা। ঘনিষ্ঠ সূত্র মারফৎ আগেই জানা গিয়েছে যে, অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে ডেলিভারি ডেট দেওয়া হয়েছে চিকিৎসকের তরফে। তবে ভিকি-ক্যাটরিনা বিষয়টি নিয়ে এবিষয়ে কিছু জানাননি।

Post Views: 186

Continue Reading

Previous: নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র ! বিশেষ সতর্কতা জারি দিঘায়
Next: দুর্যোগের কারণে স্কুল কলেজে আগেভাগে পুজোর ছুটি দিল শিক্ষা দফতর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.