Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দশ বছরের খুদের আচরণে ক্ষুব্ধ নেটদুনিয়া! ভাইরাল কেবিসি’র মঞ্চের ভিডিও

দশ বছরের খুদের আচরণে ক্ষুব্ধ নেটদুনিয়া! ভাইরাল কেবিসি’র মঞ্চের ভিডিও

Online Desk অক্টোবর 13, 2025
zsd.png

ওঙ্কার ডেস্ক: ‘গুরুজনদের প্রতি ব্যবহার কেমন হওয়া উচিত, বর্তমান প্রজন্মের দিকে বারবার উঠতে থাকে সেই প্রশ্ন। এবার কেবিসি ১৭-র মঞ্চ থেকে সম্প্রতিস ভাইরাল হওয়া এক ভিডিও নিয়ে প্রশ্ন তুলেছে নেটদুনিয়ার একাংশ। এক পঞ্চম শ্রেণীর পড়ুয়ার আচরণ দেখে বিতর্কের ঝড় বইছে নেটপাড়ায়। ওই দশ বছর বয়সি খুদে কেবিসি জুনিয়রে খেলতে এসে অমিতাভ বচ্চনের সঙ্গে যে আচরণে কথা বলেছে, সেই বিষয়টির নিন্দাতেই মুখর হয়েছেন দর্শকমহল।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, আর পাঁচজন প্রতিযোগীর মতো হট সিটে বসে থাকা ওই পঞ্চম শ্রেণীর পড়ুয়াকে খেলার নিয়ম বোঝাতে যাচ্ছিলেন বিগ বি। কিন্তু অমিতাভ প্রশ্ন করার আগেই অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে সে বলে ওঠে- “আমাকে নিয়ম শেখাতে আসবেন না। আমি জানি। আপনি শুধু অপশন তো দিন।” এর পর ‘রামায়ণ’ নিয়ে অমিতাভের প্রশ্ন শেষ করার আগেই ওই খুদে সাইরেন বাজিয়ে জবাব দিতে যায়। যদিও সে সঠিক উত্তর দিতে পারেনি।” ভুল উত্তর দিয়ে কোনওরকম পুরস্কারমূল্য না নিয়েই ফিরে যেতে হয় সেই খুদে প্রতিযোগীকে। তবে খুদের সঠিক উত্তর না দেওয়া নিয়ে কোনও সমস্যা খুঁজে পায়নি দর্শক।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। একাংশ কাঠগড়ায় দাঁড় করিয়েছেন খুদের মা-বাবাকে। তাঁদের দাবি করেছেন, ‘এদের প্যারেন্টিং শেখা উচিত।’ কেউ নিন্দে করে লিখেছেন, ‘পড়াশোনা করে শিষ্টাচার না জেনে কোনও লাভ নেই। কেউ বা আবার লাগাতার ট্রোলের জেরে শিশুটির মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। যদিও বাচ্চার এহেন আচরণকে নম্রভাবে সামাল দেওয়ার জন্য অমিতাভের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শক।

Post Views: 1,509

Continue Reading

Previous: দুর্গাপুর ধর্ষণকান্ডে গ্রেফতার পাঁচ জন অভিযুক্তই; সোমবার পেশ করা হবে দুর্গাপুর মহকুমা আদালতে
Next: অবশেষে থামল ইজরায়িল-হামাস যুদ্ধ, দুই দেশের বন্দীদের বিনিময় প্রক্রিয়া কার্যকর হচ্ছে

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.