Skip to content
জুন 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী অনন্ত সিং……’, স্বাধিনতা দিবসের দিনে লুক প্রকাশ করলেন জিৎ

‘যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী অনন্ত সিং……’, স্বাধিনতা দিবসের দিনে লুক প্রকাশ করলেন জিৎ

Online Desk আগস্ট 15, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছর মে মাসেই জানা গিয়েছিল পথিকৃৎ বসুর পরিচালনায় আসছে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। যে ছবিতে জিৎ পর্দায় দেশপ্রেমের গাথা ফুটিয়ে তুলবেন। টলিউড সুপারস্টার অভিনয় করবেন বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায়। যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্য়তম নায়ক। সিনেমার ঘোষণা হওয়ার পর থেকে বাংলার সিনেদর্শকদের কৌতূহল তুঙ্গে, অনন্ত সিংয়ের বেশে কেমন লাগবে জিৎকে সেই নিয়ে। অবশেষে শুক্রবার, ছবি লুক প্রকাশ করার জন্য স্বাধীনতা দিবসের দিন বেঁছে নিলেন টলিউড সুপারস্টার জিৎ।
দুর্গাপুজোর পর ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিটির শুটিং শুরু করতে চলেছেন জিৎ। অক্টোবর মাস থেকে কলকাতা, ঝাড়খণ্ড, মাসাঞ্জর ড্যাম-এর মতো বিভিন্ন লোকেশনে শুরু হবে শুটিং। তার আগেই এই চরিত্রে অভিনয়ের জন্য নিজের মতো করে কাজ শুরু করে দিয়েছেন সুপারস্টার। জানা গিয়েছে, জিৎ মুম্বইতে নিয়ম করে ফাইটমাস্টারের কাছে লাঠিখেলা শিখেছেন। এই ছবিতে জিৎকে বিপ্লবী অনন্ত সিংয়ের লুকে ফুটিয়ে তোলার দায়িত্বে রয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত রূপটান শিল্পী সোমনাথ কুন্ডুর উপর।
প্রসঙ্গত, প্রস্তুতির ঝলক শেয়ার করে দেশপ্রেম উসকে দিয়েছেন জিৎ। ক্যাপশনে লেখা- ‘যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী অনন্ত সিং, এ দেশের বুকে আজও কি বেঁচে আছে সেই স্বপ্ন?’ কপালে রক্ততিলক! বিপ্লবীর বেশে সুপারস্টারকে দেখে ইতিমধ্যেই পূর্ণঝলকের অপেক্ষায় সিনেদর্শকরা। এই ভিডিওতেই আরেকটি চমক মিলল। ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিটির মিউজিকের দায়িত্বে রয়েছেন শান্তনু মৈত্র। অতঃপর সিনেমা গানেও যে বড়সড় উপহার পাওয়া যাবে, তা বলাই বাহুল্য। পরিচালকের কথায়, “স্বাধীনতা সংগ্রামের অনেক নায়ককেই আমরা মনে রাখি। কিন্তু অনন্ত সিং একজন ভুলে যাওয়া নায়ক। যার কথা অনেকেরই অজানা। সেই কারণেই অনন্ত সিংহের বায়োপিক করার সিদ্ধান্ত।

Post Views: 274

Continue Reading

Previous: দেশের ১৭ জায়গায় তল্লাশি চালিয়ে ১১০ কোটি টাকা উদ্ধার ইডির
Next: জম্মুকাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সরব ওমর

সম্পর্কিত গল্প

JYOTI.jpg

দলের যাবতীয় পদ ছাড়লেন দিদির প্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক

Online Desk জুন 19, 2026
rain-in-kolkata.png

বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা, উইকেন্ডে অতি ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়

Online Desk জুন 19, 2026
shubhendu.png

শুক্রবার সকালে ‘রান ফর যোগা’-য় পা মেলালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Online Desk জুন 19, 2026

You may have missed

AGNI.jpg

জলমগ্ন শহর, পরিদর্শনে অগ্নিমিত্রা পাল

Online Desk জুন 19, 2026
yogi-adityanath.jpg

‘অপরাধী যেই হোক, ছাড় দেওয়া হবে না’, রাম মন্দিরে চুরির ঘটনায় হুঁশিয়ারি যোগীর

Online Desk জুন 19, 2026
lohagad-durga.jpg

নভেম্বরেই ছিল বিয়ে, বাগদত্তার সঙ্গে ছবি তুলতে গিয়ে দুর্গ থেকে ৪০০ ফুট নীচে আছড়ে পড়ল যুবক, ঘটনাস্থলেই মৃত্যু

Online Desk জুন 19, 2026
anupama.png

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে ‘ফ্র্যাঙ্কেনস্টাইন রাষ্ট্র’ বলল ভারত, সন্ত্রাসবাদ ইস্যুতে তীব্র আক্রমণ

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.