Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বর্তমান যুদ্ধের পরিস্থিতিতে কিসের সাবধান বার্তা দিলেন ইউটিউবার কিরণ দত্ত

বর্তমান যুদ্ধের পরিস্থিতিতে কিসের সাবধান বার্তা দিলেন ইউটিউবার কিরণ দত্ত

Online Desk মে 10, 2025
awde.png

ওঙ্কার ডেস্ক: দেশজুড়ে যুদ্ধের আবহ। সেই সময় সাধারন মানুষকে সতর্ক করতে ইনস্টাগ্রামে একটা ভিডিয়ো পোস্ট করলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিরণ দত্ত। কিরণ ভিডিওয়োর মাধ্যমে বলেছেন, ”কিছু কথা বলা গুরুত্বপূর্ণ মনে হলো। গত দু’ দিন ধরে প্রচুর ফেক নিউজ ঘুরছে চারিদকে। তাই ঠিক খবর জানতে ভারত সরকারের অফিশিয়াল পেজ, ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল পেজ ফলো করা উচিত। কোনও খবর ছড়ানোর আগে ভালো করে সেটি যাচাই করে নেবেন। সংবাদমাধ্যমের একাংশ অনেক সময়ে ভুল খবর করে ফেলছে।”
এরপরেই তিনি এমন একটা বিষয় সম্পর্কে সতর্ক করলেন, যা নিয়ে এই মুহূর্তে অনেকের নজর ছিল না। কিরণ বলছেন, ”সাইবার অ্যাটাকের চেষ্টা করা হতে পারে। তাই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সাবধান হয়ে ব্যবহার করবেন। হোয়াটসঅ্যাপে অটো-ডাউনলোড অফ করে রাখুন। কোনও অচেনা ফোন নম্বর থেকে টেক্সট এলে, পিডিএফ এলে বা অন্য কোনও ফাইল এলে সেগুলো খুলবেন না। আর যে কোনও ফোনের সেটিংসয়ে গিয়ে সরকারের তরফে নোটিফিকেশন যাতে পান, সেটার ব্যবস্থা করে রাখুন। অনেক সময়ে সাধারণত এমন নোটিফিকেশন অফ করা থাকে। সেটা অন করে দিতে হবে। এর পাশাপাশি বলব, ভরসা রাখুন দেশের উপর, সেনাবাহিনীর উপর। অযথা ভয় পাবেন না। আর ভুল খবর ছড়াবেন না।”
কিরণের এমন বার্তা যে অনেকের কাজে লাগছে, তা ইতিমধ্যেই বোঝা যাচ্ছে, তাঁর এই ভিডিয়োকে ঘিরে সাধারণ মানুষরা নানা মন্তব্য করেছেন। একজন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ”সাইবার অ্যাটাকের বিষয়টা অনেক সময়ে মাথা থেকে বেরিয়ে যায়। তবে দুই দেশের মধ্যে যুদ্ধ চললে, তখন এটা আক্রমণের পথ হিসাবে ব্যবহার হতেই পারে। কিরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।”

Continue Reading

Previous: ভারত – পাকিস্তান যুদ্ধের পরিস্থিতিতে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যানের বিশেষ সতর্কবার্তা
Next: পাকিস্তানের আচরণে প্রত্যুত্তর দিচ্ছে ভারত, তথ্য উঠে এলো সাংবাদিক বৈঠকে

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.