Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাইকোর্টের দ্বারস্থ হলেন সঙ্গীতশিল্পী কুমার শানু! নেপথ্য কারণ কি?

হাইকোর্টের দ্বারস্থ হলেন সঙ্গীতশিল্পী কুমার শানু! নেপথ্য কারণ কি?

Online Desk অক্টোবর 13, 2025
hygyhj.png

ওঙ্কার ডেস্ক: দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সঙ্গীতশিল্পী কুমার শানু। স্বত্বাধিকার আইনের অধীনে এবার নিজের ব্যক্তিত্ব ও কণ্ঠস্বর রক্ষার দাবিতে সরব শিল্পী। জানা গিয়েছে, সোমবার বিচারপতি মনপ্রিত প্রিতম সিং অরোরার এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। বাংলা থেকে উঠে আসা হিন্দি সঙ্গীত জগতে এক যুগের নাম কুমার শানু। একাধিক জনপ্রিয় গান তাঁর ঝুলিতে। শানু আদালতে আবেদন জানিয়েছেন, যেন তাঁর নাম, কণ্ঠস্বর, গায়কী ধরন, স্বাক্ষর ও ব্যক্তিগত শৈলীর অবৈধ ব্যবহারে যেন নিষেধাজ্ঞা জারি করা হয়। তাঁর দাবি, এই সমস্তই তাঁর ‘ব্যক্তিত্ব অধিকার’ ও ‘প্রচার অধিকার’-এর অন্তর্ভুক্ত, যা আইনের অধীনে আসা উচিত। এখানেই শেষ নয় AI ব্যবহার করে তৈরি হওয়া ছবি ভিডিয়ো ঘিরেও প্রশ্ন তুলেছেন শানু।
আবেদনপত্রে শানুর আইনজীবী শিখা সচদেব ও সানা রইস খান উল্লেখ করেছেন, শিল্পীর গানের ধরণ, স্বর-তাল-মাধুর্য এবং নিজস্ব গায়কী শৈলী অন্যদের তুলনায় আলাদা। কোনও তৃতীয় পক্ষ যদি অনুমতি ছাড়াই বা বাণিজ্যিক উদ্দেশ্যে এইসব ব্যবহার করে, তা হলে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন এবং প্রকৃত শিল্পীর সত্ত্বা হারিয়ে যেতে পারে। এছাড়াও, শানুর কনসার্ট, ছবি বা ব্যক্তিগত পছন্দকে ঘিরে যেকোনও রকম বাণিজ্যিক ব্যবহারকেও যেন বেআইনি বলে ঘোষণা করা হয়, সেই বিষয়ও আবেদন জানানো হয়েছে। এই মামলার রায় ভবিষ্যতে অন্যান্য শিল্পীর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে।

Post Views: 125

Continue Reading

Previous: দুর্গাপুর কাণ্ডে উত্তাল কলকাতা মেডিকেল কলেজ ! বিক্ষোভে সামিল এভিবিপি
Next: বিজয়া সম্মিলনী ঘিরে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল এগরায় ! কটাক্ষ বিজেপির

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.