Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • লুক প্রকাশ্যেই চমক! নিত্যানন্দ অবতারে নীল পোশাকে ধরা দিলেন যিশু সেনগুপ্ত

লুক প্রকাশ্যেই চমক! নিত্যানন্দ অবতারে নীল পোশাকে ধরা দিলেন যিশু সেনগুপ্ত

Online Desk জুন 14, 2025
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ফের সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আরও একবার যিশু সেনগুপ্ত। বছর দুয়েক বাদে আবারও সৃজিতের ফ্রেমে দেখা যাবে যিশুর অভিনয়। দিন কয়েক আগেই ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে শোনা গিয়েছিল, সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে যিশু সেনগুপ্তকে দেখা যাবে নিত্যানন্দর চরিত্রে। অভিনেতার লুক প্রকাশ্যে এনে চমকে দিলেন পরিচালক। যেখানে যিশুকে দেখা গেল নিত্যানন্দর বেশে।
একসময়ে টেলিপর্দায় ‘মহাপ্রভু’র চরিত্র দিয়েই দর্শকদের ঘরে জায়গা করে নিয়েছিলেন যিশু সেনগুপ্ত। তার পর কেটে গিয়েছে ২৯টি বছর। এবার যিশু সেনগুপ্তর সেই বৃত্তই যেন সম্পূর্ণ হল সৃজিতের হাত ধরে। নিত্যানন্দ অবতারে নীল পোশাকে ধরা দিলেন চৈতন্য দিব্যজ্যোতি দত্তর পাশে। বর্তমানে বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে রমরমিয়ে কাজ করছেন। সম্প্রতি লন্ডনে প্রিয়দর্শন পরিচালিত অক্ষয়ের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ভুত বাংলা’র শুটিং শেষ করেছেন যিশু। আর সেখান থেকে ফিরেই সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির জন্য লুক সেট করলেন। আর শুধু সেই অবতারে ধরা দিয়ে রীতিমতো সকলকে চমকে দিয়ে মনে করালেন আড়াই দশক আগে টেলিপর্দার ‘মহাপ্রভু’ ধারাবাহিকের কথা। পরনে গাঢ় নীল উত্তরীয়। মাথায় রং মিলান্তি পাগড়ি। গলায় কণ্ঠী। কপালে চন্দনের রসকলি। কাঁধ ছোঁয়া চুল। নিত্যানন্দ যিশুকে দেখা গেল চৈতন্যদেবের পাশে। উল্লেখ্য, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির জন্য দিব্যজ্যোতি দত্ত নেড়া হবেন বলে আগেই শোনা গিয়েছিল। কোনওরকম প্রস্থেটিকের সাহায্য নিতে চাননি টেলিতারকা, তাই বাস্তবেই মাথা কামিয়ে চৈতন্য অবতারে ধরা দিলেন।
ইতিমধ্যেই ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করেছেন সৃজিত। প্রসঙ্গত, ঘোষণার পর থেকে বারবার ছবির কাস্টিং বদল নিয়ে চর্চার শিরোনামে থেকেছে এই ছবি। তবে সোমবার চূড়ান্ত কাস্ট নিয়ে শুভ মহরৎ সম্পন্ন হল। উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, ব্রাত্য বসু, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দিব্যজ্যোতি দত্ত, আরাত্রিকা মাইতি, রূপাঞ্জনা মিত্র-সহ গোটা টিম। উল্লেখ্য, শ্রীচৈতন্যের জীবনের একটা বড় অংশ থাকবে ছবি জুড়ে। এছাড়া চৈতন্যের অন্তর্ধান রহস্যেরও নানা দিকও উঠে আসবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে। এই সিনেমার চিত্রনাট্য সাজানো তিন সময়কাল নিয়ে। নটী বিনোদিনীর ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় নাট্যমঞ্চে মহাপ্রভুর অবতারে ধরা এককথায়, তিন সময়কালের প্রেক্ষাপটে সৃজিতের ফ্রেমে চৈতন্য লুকে ধরা দেবেন তিন অভিনেতা- দিব্যজ্যোতি, শুভশ্রী এবং ইন্দ্রনীল।

Post Views: 205

Continue Reading

Previous: উত্তেজনার আবহে বদল মহেশতলার এসডিপও, রুটিন বদল দাবি পুলিশের
Next: ২০১৮ সালে চুক্তি ভেঙেছিলেন ট্রাম্প, সেই চুক্তিতে ইরানকে সই করানোর জন্য এখন চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.