Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিয়ের দিনক্ষণ নিয়ে সমস্যায় অভিনেত্রী! কবে বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা সরকার?

বিয়ের দিনক্ষণ নিয়ে সমস্যায় অভিনেত্রী! কবে বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা সরকার?

Online Desk ডিসেম্বর 10, 2025
dr.png

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই। ২০২৪ সালের পুজোর সময়েই বন্ধু-প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে পরিচয় করিয়েছিলেন টলিপাড়ার অভিনেত্রী মধুমিতা সরকার। প্রকাশ্যে জানিয়েছিলেন তাঁর জীবনে নতুন মানুষের কথা। সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় মধুমিতা ও দেবমাল্য দু’জনের নানা মিষ্টি মুহূর্ত। মধুমিতা-দেবমাল্যর সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন।

নতুন সম্পর্ককে এবার স্বীকৃতি দিতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন মধুমিতা। তবে দিন নিয়ে রয়েছে অনিশ্চয়তা, গুঞ্জন রটেছিল আগামী বছরের ২৩ জানুয়ারি বসবে বিয়ের আসর। বারুইপুর রাজবাড়িতেই হবে এলাহি আয়োজন। তবে এখনও নাকি ফাইনাল হয়নি কিছুই। ২৩ জানুয়ারি অথবা ৬ই ফেব্রুয়ারি বসতে পারে বিয়ের আসর। আসলে সমস্যা বিয়ের মণ্ডপ কোথায় বসবে তা এখনও ঠিক হয়নি, বিয়ের দিন অনুযায়ী ভেন্যু পাচ্ছেন না অভিনেত্রী। তবে রিসেপশন হবে শোভাবাজার রাজবাড়িতেই। বিনোদুনিয়ার অনেককেই যে মধুমিতা-দেবমাল্যর বিয়েতে উপস্থিত থাকতে পারেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এখন শুধু দিন ঠিক হওয়ার অপেক্ষা।

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এর পর ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। এবার নতুন জীবনের পথে পা বাড়াচ্ছেন অভিনেত্রী।

Post Views: 126

Continue Reading

Previous: গোয়া অগ্নিকাণ্ড তদন্তে নয়া মোড়, লুথরাদের বিরুদ্ধে জোরালো প্রত্যর্পণ মামলা প্রশাসনের
Next: নামছে পারদ, শীতের আমেজে মোজেছে রাজ্যবাসী

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.