Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ছোট পর্দায় ফিরছেন মনামী ঘোষ? কোথায় দেখা যাবে অভিনেত্রীকে?

ছোট পর্দায় ফিরছেন মনামী ঘোষ? কোথায় দেখা যাবে অভিনেত্রীকে?

Online Desk জুন 10, 2025
sdn.png

ওঙ্কার ডেস্ক: সমাজমাধ্যমে অভিনেত্রী মনামী ঘোষের উজ্জ্বল উপস্থিতি। ছবি, সিরিজ বা ধারাবাহিক কোথাও তাঁকে এই মুহূর্তে নিয়মিতভাবে দেখা না গেলেও মনামী সমাজমাধ্যমে ভীষণভাবে সক্রিয়। তাঁর শেষ ধারাবাহিক ‘ইরাবতীর চুপকথা’। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সেই ধারাবাহিক চলেছিল রমরমিয়ে। আবার গুঞ্জন মনামী নাকি ফের ছোটপর্দায় ফিরছেন।
‘ইরাবতীর চুপকথা’র পর সেইভাবে মনামীকে ধারাবাহিকে দেখা যায় নি, তবে বিভিন্ন ডান্স রিয়ালিটি শোয়ে তাঁকে বিচারকের ভূমিকায় পেয়েছেন দর্শক। এবারও কি সেরকমই কোনও শোয়ে বিচারকের আসনে ফিরবেন মনামী? নাকি নতুন কোনও ধারাবাহিকে নতুন চরিত্রে পাওয়া যাবে, তাঁকে, সেই বিষয়ে কিছু সুনিশ্চিত করেননি অভিনেত্রী। তাঁর নতুন কাজ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে নেটপাড়ায়। মনামী শেষ বড়পর্দায় কাজ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিতে কিংবদন্তি চিত্র পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে।
ছোটপর্দা দিয়েই নিজের অভিনয় যাত্রা শুরু করেছিলেন মনামী। একের পর এক হিট ধারাবাহিকে তাঁর চরিত্রকে আপন করে নিয়েছেন বাংলা টেলিভিশনের নিয়মিত দর্শক। অভিনয় ছাড়াও তাঁর নাচ বিশেষভাবে প্রশংসিত তাঁর অনুরাগীদের কাছে। এছাড়াও সোশাল মিডিয়ায় তাঁর ফ্যাশন স্টেটমেন্ট থেকে শুরু করে বেড়াতে যাওয়ার নানা ছবি ও ভিডিওর জন্যও মুখিয়ে থাকেন ভক্তরা। তবে ছোট পর্দায় মনামী ফিরছেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেল, সঠিক তথ্য পেতে এখন সময়ের অপেক্ষা।

Post Views: 464

Continue Reading

Previous: সোনমের আত্মীয়দের নিয়ে গাড়ি চালিয়ে রাজার শেষকৃত্যে যোগ দিয়েছলেন রাজ! গোটা রাস্তায় খোলেননি মুখ
Next: সাফাই হয় না, নালার জল জমছে ঘরে , হেলদোলহীণ প্রশাসন

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.