Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ফের বিবাহবিচ্ছেদ! টেলিপর্দার তৃণা-নীলের সম্পর্ক ভাঙার গুঞ্জনে উত্তাল সমাজমাধ্যম

ফের বিবাহবিচ্ছেদ! টেলিপর্দার তৃণা-নীলের সম্পর্ক ভাঙার গুঞ্জনে উত্তাল সমাজমাধ্যম

Online Desk ডিসেম্বর 3, 2025
ygu.png

ওঙ্কার ডেস্ক: ফের টলিপাড়ায় বিয়ে ভাঙার গুঞ্জন। এবার টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা ও অভিনেতা নীল ভট্টাচার্যের বিয়ে ভাঙার খবরে উত্তাল সমাজমাধ্যম। এর আগেও তাঁদের বারবার বিয়ে ভাঙার নানা গুঞ্জন দানা বেঁধেছে। কিন্তু সেসবে কানও দেননি তারকাদম্পতি। তবে এবার তাঁদের ঘর ভাঙার সেই গুঞ্জন জোরাল হচ্ছে সোশাল মিডিয়ায় চোখ রাখতেই। একে অপরকে ইতিমধ্যেই ইনস্টাগ্রামে আনফলো করেছেন নীল ও তৃণা। আর সেখান থেকেই ফের প্রশ্ন উঠছে তবে বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা।
এই খবর ছড়িয়ে পড়তেই অনেকেই বলছেন, যে তাঁরা নাকি পাকাপাকিভাবে সম্পর্ক শেষ করতে চলেছেন এবার। যদিও সামনা সামনি এই নিয়ে তাঁরা কেউই মুখ খোলেননি এখনও। বর্তমানে নীল-তৃণা দু’জনেই নিজের কাজ নিয়ে বেজায় ব্যস্ত। দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক পরিণতি পেয়েছিল ২০২১ সালে। বিয়ের ছ’মাস কাটতে না কাটতেই তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন দানা বেঁধেছিল। তবে নীলকে আনফলো করলেও তাঁর সঙ্গে তোলা নানা ছবি কিন্তু এখনও রয়েছে তৃণার সোশ্যাল মিডিয়ায়। তবে এই খবর আদৌ সত্যি, নাকি আগের মতোই পুরোটা রটনা, তার উত্তর সময়ই দিতে পারবে।

Continue Reading

Previous: শীতে দূষণে বাড়ছে শ্বাসকষ্ট, চার মহানগরের হাসপাতাল ভরে যাচ্ছে রোগীতে
Next: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত গুরুগ্রামের আইনজীবী টাকা নিতে পাঞ্জাবেও গিয়েছিলেন

সম্পর্কিত গল্প

New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.