Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • গুরুতর অসুস্থ কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের স্বামী নির্মলকুমার চক্রবর্তী, কি হয়েছে অভিনেতার?

গুরুতর অসুস্থ কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের স্বামী নির্মলকুমার চক্রবর্তী, কি হয়েছে অভিনেতার?

Online Desk জুন 17, 2025
dhfjn.png

ওঙ্কার ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা নির্মলকুমার চক্রবর্তী। জানা গিয়েছে, অভিনেতার পায়ে সেলুলাইটিস হয়েছিল। সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে। জ্বরও আসে। তাই আর বেশি দেরি না করে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
তাঁর মেয়ে মিমি জানান, “এ দিনও সকালে দেখতে গিয়েছিলাম। আগের থেকে ভাল আছেন বাবা। সংক্রমণের পরিমাণ খানিক কমেলেও সুস্থ হতে দেরি আছে।” বয়স বেশি হবার কারণে দ্রুত সুস্থতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানান তিনি।
নির্মলকুমারের আরও এক পরিচয় রয়েছে। তিনি কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের স্বামী তিনি। দম্পতির দুই কন্যা। ছোট কন্যা ঝুমি থাকেন বিদেশে। এখানে মা-বাবার দায়িত্ব রয়েছে মেয়ে মিমির হাতেই। অভিনেত্রীর কন্যার কথায়, “আসলে বোন বাইরে থাকার কারণে আমাকেই এগুলো দেখতে হচ্ছে। আশা রাখছি, বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।”
সেলুলাইটিস এই রোগ হল, ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ যা সাধারণত স্ট্রেপ্টোকোকাস বা স্ট্যাফিলোকোকাস ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। শরীরের যে কোনও অংশে হতে পারে এই সংক্রমণ, তবে এটি সাধারণত পায়েই বেশি দেখা যায়। এই রোগের ফলে পা ফোলা, পায়ে লালচে ভাব, ব্যথা, জ্বর এমনকি গ্যাংগ্রিনেরও সম্ভাবনা থেকে যায়। যদিও সঠিক সময়ে চিকিৎসার মাধ্যমে এই রোগ ঠিক করা সম্ভব। আপাতত প্রবীণ এই অভিনেতা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন, এমনটাই কামনা করছেন সকলে।

Continue Reading

Previous: কাপ্যশনে লিখলেন ‘মুম্বই ডায়েরিজ…’, মুম্বইয়ের রাস্তায় কার সঙ্গে হাতে-হাত রাখলেন দেব?
Next: খাঁচাবন্দী জীবন থেকে স্বাধীনতার স্বাদ , লঞ্চ থেকে লাফ দিয়ে দক্ষিণরায় ফিরল সুন্দরবনে

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.