Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কাজ এবং ব্যক্তিগত জীবন আলাদা! নুসরতের নাম না করেই ‘অর্ডার ছাড়া বর্ডার পার’এর প্রশংসায় অঙ্কুশ

কাজ এবং ব্যক্তিগত জীবন আলাদা! নুসরতের নাম না করেই ‘অর্ডার ছাড়া বর্ডার পার’এর প্রশংসায় অঙ্কুশ

Online Desk আগস্ট 25, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: এক সময় তাঁদের প্রেমের গুঞ্জনে উত্তাল ছিল চারদিক। পর পর একাধিক ছবি। সেট থেকে আলাপ, আলাপ থেকে বন্ধুত্ব এবং তারপরই নাকি মন দেওয়া-নেওয়া। অঙ্কুশ হাজরা এবং নুসরত জাহানের সমীকরণ নিয়ে আজও চর্চা তুঙ্গে। নায়ক-নায়িকা যদিও তাঁদের সম্পর্ককে ‘বন্ধুত্ব’-এর তকমাই দিয়েছেন আগাগোড়া! তবু জল্পনা থেমে থাকে কী?
বহু বছর পর ফের এক ছবিতে আসতে চলেছে অঙ্কুশ-নুসরত। সৌজন্যে ‘রক্তবীজ ২’। মুক্তি পেয়েছে ছবিটির আইটেম গান। যার নাম ‘অর্ডার ছাড়া বর্ডার পার’। পর্দায় নতুন করে উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন নায়িকা। বহু প্রতীক্ষিত সাহসী অবতারে ধরা দিলেন নুসরত। গাঢ় সবুজ স্বল্প বাসেই ভক্তদের মনে দোলা দিতে তৈরি সে। বিস্ফোরকের ড্রাম থেকে বেরোনোর পর তিনি যেন আক্ষরিক অর্থেই বারুদ! এবার নিজের আসন্ন ছবির সেই গানের ভূয়সী প্রশংসরা করলেন অঙ্কুশ। ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, ‘গোবিন্দ দাঁত মাজে না’, ‘ডাকাতিয়া বাঁশি’র পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় আরেকটা দারুণ আইটেম গান নিয়ে এসেছেন। এই পুজোয় অর্ডার ছাড়া বর্ডার পার-এর সুরে নাচার জন্য প্রস্তুত হয়ে যান।’
প্রসঙ্গত, নুসরতের নাম না করেই তাঁর আইটেম গানের প্রচার করলেন অঙ্কুশ। সহকর্মীর সঙ্গে যেন বজায় রাখলেন দূরত্ব। গত ১৪ অগাস্ট মুক্তি পায় বহু প্রতীক্ষিত বাংলা ছবি ‘রক্তবীজ-২’-এর প্রথম ঝলক। হাতে আর মাত্র কয়েক দিন। ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ ২’। তার আগেই মুক্তি পেল এই নতুন গানের ঝলক। শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত এই অ্যাকশন-ড্রামায় চিরাচরিত ছক ভেঙে অন্য রূপে অঙ্কুশ হাজরা। চরিত্রের নাম মুনির আলম। শান্ত চাউনি, পরিমিত অভিব্যক্তি। জীবনের মন্ত্র, ‘মাইনষের থেইক্যা মকসদ বড়।’ ছবির প্রথম ঝলক দর্শকের মনে ধরেছে।‘রক্তবীজ’ যাঁরা দেখেছেন, সিকুয়েলে অঙ্কুশের উপস্থিতি তাঁদের কাছে নতুন চমক নয়। কিন্তু তাঁর নয়া অবতার নিয়েও আগ্রহ নিছক কম নয়। বহু বছর পর মিমি চক্রবর্তীর সঙ্গে পর্দায় প্রত্যাবর্তন অঙ্কুশের।তবে পর্দায় এবার প্রেম নয়, প্রতিদ্বন্দ্বিতা। অনুরাগীরা তাঁদের একসঙ্গে দেখতে চেয়েছিলেন। পুজোয় সেই ইচ্ছাপূরণের পালা।

Post Views: 285

Continue Reading

Previous: পাঁচিল টপকে পালাতে গিয়ে ধরা পড়লেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা
Next: মতুয়াবাড়ির বিবাদে জড়াতে নারাজ বিজেপি ! ভোটের আগে দ্বন্দ্ব মিটুক, এটাই চায় দলের নেতারা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.