Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী পল্লবী শর্মা, কবে কোথায় দেখা যাবে তাঁকে?

ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী পল্লবী শর্মা, কবে কোথায় দেখা যাবে তাঁকে?

Online Desk সেপ্টেম্বর 22, 2025
dfx.png

ওঙ্কার ডেস্ক: একে একে নায়িকারা সিনেমা, সিরিজের জগৎ পেরিয়ে আবারও ফিরছেন ছোটপর্দায়। টলিপাড়ার বহু নায়িকাদের ‘ঘর ফেরার’ খবর মিলছে। ‘নিম ফুলের মধু’র শেষ হওয়ার বেশ কয়েকদিন পর ছোটপর্দায় ফিরছেন পল্লবী শর্মা। তাঁর সঙ্গে নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিক ‘গৌরী এলো’র ঈশান প্রায় আড়াই বছর পর ছোটপর্দায় ফিরছেন।
এদিকে ‘নিম ফুলের মধু’ শেষ হলেও দর্শক পর্ণাকে সকলেই মনে রেখেছেন। এবার জি বাংলার নতুন মেগা ‘তারে ধরি ধরি মনে করি’তে পল্লবী-বিশ্বরূপকে একসঙ্গে দেখা যেতে চলেছে। সৃজিত রায় ও শৌভিক চক্রবর্তীর প্রযোজনা সংস্থার হাত ধরে আসছে এই ধারাবাহিক। জানা যাচ্ছে, ধারাবাহিকে বিশ্বরূপের চরিত্রের নাম গোরা, যে সংসার জীবন নয়, আধ্যাত্মিক জগৎকে বেছে নিতে চায়। কিন্তু সেই সময়ে তার জীবনে আসে নবদ্বীপের রূপমঞ্জরী, পল্লবীর চরিত্রটি। কোন পথে এগোবে গোরা? সেই উত্তর মিলবে ধারাবাহিকে।
বিশ্বরূপকে আবার ছোটপর্দায় দেখার অপেক্ষায় ছিলেন দর্শক। মাঝে বড়পর্দার ছবিতে অভিনয় করেছেন বিশ্বরূপ। এছাড়াও জি ফাইভ ও বুলেট অ্যাপের মাইক্রো সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। ওই সিরিজে তাঁর বিপরীতে দেখা গিয়েছে শ্রুতি দাস ও রূপসা মুখোপাধ্যায়কে।
অন্যদিকে, ছোটপর্দায় পল্লবী শর্মার ধারাবাহিক মানেই তা কমপক্ষে বছরভর চলবেই। তার নিদর্শন এতদিন দেখেছেন নায়িকার অনুরাগীরা। তাই তাঁর নতুন ধারাবাহিকে পল্লবীর ফেরার খবরে বেজায় খুশি দর্শক মহল। জানা গিয়েছে, ইতিমধ্যেই লুক সেট হয়ে গিয়েছে। পুজোর পরেই জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে সৃজিত রায় ও শৌভিক চক্রবর্তীর প্রযোজনা সংস্থার ব্যানারে ‘তারে ধরি ধরি মনে করি’।

Post Views: 194

Continue Reading

Previous: পণের জেরে বিষাক্ত সাপের সঙ্গে ঘরে আটক গৃহবধু, গুরতর আহত অবস্থা হাসপালে চিকিৎসারত
Next: পাঁসকুড়া বিষ্ণু-কর্মী পুজোর মেলায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত অন্তত ১০

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.