Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • আসছে ‘পঞ্চায়েত সিজন ৪’ কি চমক রয়েছে এবারের সিজনে?

আসছে ‘পঞ্চায়েত সিজন ৪’ কি চমক রয়েছে এবারের সিজনে?

Online Desk এপ্রিল 4, 2025
FTG.png

ওঙ্কার ডেস্ক: পর পর তিনটে সিজনের ব্যাপক সাফল্যের পর আরও একবার পর্দায় ফিরতে চলেছে ‘পঞ্চায়েত সিজন ৪’। গত পাঁচ বছর ধরে দর্শকের প্রশংশা পেয়েছে এই সিরিজ। হাস্যরসের এক অনবদ্য মেলবন্ধন এই সিরিজকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় ভিডিও বার্তায় চতুর্থ সিজনের আনুষ্ঠানিক ঘোষণা সেরেছে।
রাজনীতি, ষড়যন্ত্র, সরকারি প্রকল্পের জন্য মারামারি…, যাবতীয় উপকরণ নিয়ে তৃতীয় সিজন ছিল ভরপুর। রক্তের স্রোত না দেখিয়েও যে গুরুগম্ভীর রাজনৈতিক গল্প ফুটিয়ে তোলা যায় কমেডি কিংবা সারল্যের মোড়কে, তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্র। আগামী ২ জুলাই আসতে চলেছে বহু প্রতীক্ষিত ‘পঞ্চায়েত সিজন ৪’। জিতেন্দ্র কুমার ছাড়া এবারেও দেখা যাবে নীনা গুপ্তা, রঘুবীর যাদবকে। সঙ্গে থাকছেন সানভিকা, চন্দন রায়, দুর্গেশ কুমার প্রমুখকে।
ভিডিও দেখে ইতিমধ্যেই নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ‘সাথ নিভানা সাথিয়া’র ‘গোপী বহু’ বই ধোলাই করতে ব্যস্ত। সেই সঙ্গে বলছেন, ‘পঞ্চায়েত সোশ্যাল মিডিয়ার সমস্ত মিমের একাই কৃতিত্ব নিয়েছে।’ তাঁর কথার সূত্র ধরে জিতেন্দ্র কুমার বলেছেন, ‘সোশ্যাল মিডিয়া এমন একটা মিম চায় যা সারা বিশ্বে ছড়িয়ে যাবে।’এমনই সব প্রশ্ন উত্তরের মাঝে প্রকাশ্যে এসেছে সিরিজ রিলিজের দিন। এই খবর জেনে নেটিজেনরা স্বভাবতই উত্তেজিত।

Continue Reading

Previous: জামশেদপুরে আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, আসরে দেবাশিস
Next: মর্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশে, কুয়োয় পড়ে যাওয়া শিশুকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু শিশু-সহ ৮ জনের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.