Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • রবিবাসরীয়তে মা-বাবা হলেন পরম-পিয়া, ঘরে এল কে?

রবিবাসরীয়তে মা-বাবা হলেন পরম-পিয়া, ঘরে এল কে?

Online Desk জুন 1, 2025
db.png

ওঙ্কার ডেস্ক: মা-বাবা হলেন পরমব্রত ও পিয়া। ঘরে এল নতুন অতিথি। দুই থেকে তিন হলেন তারকা দম্পতি। ১ জুন, রবিবার, জামাইষষ্ঠীর দিনেই শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পিয়া চক্রবর্তী। চলতি বছরে ভ্যালেন্টাইনস ডে’তেই পরিবারে নতুন সদস্য আসার খুশির খবর দিয়েছিলেন তাঁরা। জুনের শুরুতেই ঘরে নতুন অতিথি আগমনের কথা জানিয়েছিলেন পরম ও পিয়া।
বলে রাখা ভালো ২৭ জুন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন। নিজের জন্মদিনের আগেই সুখবর এল তাঁর পরিবারে। পরম অবশ্য নিজে আগেই জানিয়েছিলেন যে মাসটা এক হওয়ায় বাবা ও সন্তানের জন্মদিন খুব কাছাকাছিও হতে পারে। তাঁদের দুজনের বন্ধু শুভাকাঙ্ক্ষী প্রত্যেকেই মুখিয়ে ছিলেন এই সুখবরের জন্যও। মাসের পয়লা তারিখেই সেই সুখবর এল তারকা দম্পতির ঘরে। তাঁদের এই সুখবর সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সমাজকর্মী তথা পরম-পিয়ার বন্ধু রত্নাবলী রায়। এই খবরের পর থেকেই তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বহু মানুষ।
২০২৩ সালের নভেম্বর মাসে ঘরোয়া অনুষ্ঠান করে ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু ও পরিজনদের নিয়ে বিবাহ সেরেছিলেন নিজেদের বাড়িতেই তাঁরা। জাঁকজমকহীন ভাবে চারহাত এক হয় তারকা দম্পতির। সেদিন তাঁরা শুরু করেছিলেন নিজেদের জীবনের এক নতুন ইনিংস আর এবার সন্তানের আগমনের সঙ্গে শুরু করলেন জীবনের আরও এক নতুন ইনিংস।

Continue Reading

Previous: মোদীর লাইনেই অমিতের নিশানা তৃণমূলকে, বললেন, মহান বঙ্গভূমি পরিণত হয়েছে অনুপ্রবেশ, দুর্নীতি, নারী নির্যাতনের পীঠস্থানে !
Next: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩০০০, মৃত্যু ২৬ জনের

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.