Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলায় সাফল্যের পর ‘পরশুরাম আজকের নায়ক’ এবার হিন্দিতে, অভিনয়ে কাড়া থাকবেন?

বাংলায় সাফল্যের পর ‘পরশুরাম আজকের নায়ক’ এবার হিন্দিতে, অভিনয়ে কাড়া থাকবেন?

Online Desk ডিসেম্বর 23, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’। এবার এই মেগা যাত্রা শুরু করতে চলেছে হিন্দিতেও। বাংলা ধারাবাহিকের সাফল্যের পর তা হিন্দিতেও সম্প্রচার আগেও হয়েছে। আরও একবার ফের তার সাক্ষী হতে চলেছেন দর্শক-অনুরাগীরা। স্টার জলসার পর্দায় ইন্দ্রজিৎ-তৃণার জনপ্রিয় ধারাবাহিক ইতিমধ্যেই দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে। প্রতি সপ্তাহে টিআরপি তালিকাতেও পরশুরাম বেশ নজির তৈরি করেছে। এবার সেই ধারাবাহিকই হিন্দি টেলিভিশনের পর্দায় দেখবেন দর্শক।
ইতিমধ্যেই চ্যানেলের অফিসিয়াল সোশাল মিডিয়া পেজে প্রকাশ্যে এসেছে হিন্দিতে এই নতুন ধারাবাহিকের প্রচার ঝলক। ক্যাপশনে লেখা, “পরিবার তাঁর পরিচয়, যার নাম পরশুরাম। পরিচয় করুন মিস্টার ও মিসেস পরশুরামের সঙ্গে খুব তাড়াতাড়ি।’ ওই প্রোমোতেও দেখা যাচ্ছে, পরিপাটি হয়ে হাতে বাজারের ব্যাগ নিয়ে বাজার সারছেন নায়ক। তাঁর একহাতে বাজারের ব্যাগ আর অন্যহাতে বন্দুক। তারপরেই দেখা যায় সপরিবারে হেঁটে যাচ্ছে পরশুরাম।
বাংলায় পরশুরাম ধারাবাহিকে মুখ্য দুই চরিত্রে দর্শক দেখছেন ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহাকে। হিন্দিতে এই দুই চরিত্রে দর্শক কাকে দেখবেন এখনও তা প্রকাশ্যে আনা হয়নি। শুধু তাই নয়, হিন্দিতে পরশুরামের যাত্রা কবে থেকে শুরু হচ্ছে, শুটিংই বা কতদূর সে সব কিছুও খোলসা করা হয়নি।

Post Views: 285

Continue Reading

Previous: খুন হয়েছিলেন অক্টোবরে, গ্রেফতার হয়েছিল দুইজন; তিনমাস পর থানায় গিয়ে পুলিশের কাজ নিয়ে প্রশ্ন খুন হওয়া ব্যাক্তির
Next: সমরেশগঞ্জের বাবা-ছেলে খুনের ১৩ জন দোষীদের যাবজ্জীবন কারাদন্ডের শাস্তি জঙ্গীপুর আদালতে

সম্পর্কিত গল্প

kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.