Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মা হচ্ছেন পরিণীতি চোপড়া, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন অভিনেত্রী

মা হচ্ছেন পরিণীতি চোপড়া, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন অভিনেত্রী

Online Desk আগস্ট 25, 2025
hf.png

ওঙ্কার ডেস্ক: মাস কয়েক ধরেই গুঞ্জন, মা হচ্ছেন পরিণীতি চোপড়া। কিন্তু, প্রতিবারই সেই খবরে শিলমোহর দেননি অভিনেত্রী। যদিও সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসে অভিনেত্রীর স্বামী রাঘব চড্ডা জানান, সুখবর খুব শীঘ্রই দিতে চলেছেন। স্বামীর কথা শুনে চোখ বড় হয়ে যায় পরিণীতির। এই ঘটনার মাস খানেকের মধ্যেই, সুখবর দিলেন পরিণীতি। কোলে আসছে সন্তান। অভিনেত্রী সোমবার ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেন। তার উপর লেখা, এক যোগ এক সমান সমান তিন। পাশপাশি অভিনেত্রী লেখেন, ‘‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।’’

২০২৩ সালের সেপ্টেম্বরে আম আদমি পার্টির সদস্য রাঘব চড্ডার সঙ্গে বিয়ে করেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে ঘটা করে হয়েছিল বিয়ের অনুষ্ঠান। এর ছ’মাসের মধ্যে এক অনুষ্ঠানে কালো ঢিলেঢালা পোশাকে পরিণীতির উপস্থিতি, তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উস্কে দিয়েছিল। কিন্তু সে খবর শুনে খানিকটা ব্যঙ্গের ছলেই পরিণীতি জবাব দিয়ে লিখেছিলেন, ‘‘কাফতান পোশাক মানেই অন্তঃসত্ত্বা, ঢিলেঢালা শার্ট মানেই অন্তঃসত্ত্বা, আরামদায়ক পোশাক মানেই অন্তঃসত্ত্বা!’’ সেই ঘটনার পর এবার সত্যিই মা হতে চলেছেন পরিণীতি। যদিও সন্তান ভূমিষ্ঠ হওয়ার তারিখ এখনও প্রকাশ্যে আনেননি। শুভেচ্ছাবার্তায় পোস্টের মন্তব্য বাক্স ভরেছে।

Post Views: 301

Continue Reading

Previous: এমবিবিএস-এ বড়সড় কেলেঙ্কারি ! জাল এনআরআই নথি দিয়ে ১৮,০০০ শিক্ষার্থী ভর্তির সন্ধান পেল ইডি
Next: পাঁচিল টপকে পালাতে গিয়ে ধরা পড়লেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.