Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের অসুস্থ প্রভাত রায়, টলিউডের বর্ষীয়ান পরিচালককে ভর্তি করা হয়েছে হাসপাতালে

ফের অসুস্থ প্রভাত রায়, টলিউডের বর্ষীয়ান পরিচালককে ভর্তি করা হয়েছে হাসপাতালে

Online Desk মে 15, 2025
zdsf.png

ওঙ্কার ডেস্ক: গুরুতর অসুস্থ প্রভাত রায়। কিডনি সংক্রান্ত সমস্যায় দিন কয়েক ধরেই ভুগছিলেন। ডায়ালিসিসের পর বাড়িও ফিরেছেন সম্প্রতি। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ফের হাসপাতালে ভর্তি করাতে হয় টলিউডের বর্ষীয়ান পরিচালককে। এই কঠিন সময়ে বাবার পাশে রয়েছেন কন্যা একতা ভট্টাচার্য।
বর্তমানে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভর্তি প্রবীণ পরিচালক। জানা গিয়েছে, বুধবার রাতে জটিল অস্ত্রোপচার হয় প্রভাতবাবুর। জানা গেছে, আগের তুলনায় শারীরিক পরিস্থিতি খানিক ভালো হলেও এখনও কিন্তু পুরোপুরি বিপদ কাটেনি। তাই হাসপাতালে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকতে হবে আপাতত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালককে। ডাক্তার জানিয়েছে, পামক্যাথে সংক্রমণ ঘটেছে। আপাতত সেই দিকেই ডাক্তারদের মূল লক্ষ্য।
দিন দুয়েকের জন্য তিনি হায়দরাবাদে গিয়েছিলেন স্বামীর কাছে। কর্মসূত্রে সেখানেই থাকেন একতার স্বামী, তাই প্রভাত রায়ই তাঁকে একপ্রকার হায়দরাবাদ পাঠিয়েছিলেন। তবে দূরে গিয়েও সর্বক্ষণ ফোনে বাবার সঙ্গে যোগাযোগে ছিলেন তিনি। কিন্তু রাতে ভিডিও কল করে দেখেন, বর্ষীয়ান পরিচালকের চোখের তলা ফুলে রয়েছে। তারপরই পরিস্থিতি বেগতিক দেখে প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন একতা এবং হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন।
পরিচালক প্রভাত রায় মানেই ‘প্রতিদান’, ‘শ্বেত পাথরের থালা’, ‘লাঠি’, ‘পিতৃভূমি’, ‘শুভদৃষ্টি’, ‘যোদ্ধা’, ‘সেদিন চৈত্রমাস’-এর মতো বহু সিনেমা। বাংলার একাধিক তারকাকে সিনেমায় পরিচয় দিয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও। এখন বয়সের ভার অনেকটাই। জীবনের এই লগ্নে এসে মেয়ে একতার হাত ধরে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। খুলে ফেলেছেন প্রযোজনা সংস্থা। যেখানে বর্ষীয়ান পরিচালক ছবির বিষয় ভাবনা, চিত্রনাট্য ও সংলাপ লেখার পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বও সামলাচ্ছেন।

Post Views: 91

Continue Reading

Previous: পাকিস্তানের নিউক্লিয়ার ব্ল্যাকমেইলকে ব্যর্থ করে দিয়ে নতুন যুগের যুদ্ধে ভারতই নেতা
Next: নকশাল-প্রভাবিত এলাকায় শান্তি প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মোদী

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.