ওঙ্কার ডেস্ক: প্রযোজক শ্যামসুন্দর দে’কে এবার গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। কয়েকমাস আগেই প্রযোজকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সপ্তাহান্তে তাঁকে গ্রেফতার করল পুলিশ।
এবিষয়ে অভিনেত্রী বলেন, “তিন মাস আগে এই নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। অবশেষে অপরাধী গ্রেপ্তার হল। সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই বিষয়টি হয়েছে। মুম্বই পুলিশ তৎপরতার সঙ্গে কলকাতায় এসে দোষীকে গ্রেফতার করেছে। কলকাতা পুলিশের সহায়তায়। আইনের উপর ভরসা ছিল আর্থিক ক্ষতি যা হয়েছে তা পূরণ হোক এটাই চাই।” দু’মাস আগে স্বামী কুণাল বার্মার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছিলেন পূজা। মানসিকভাবে বিপর্যস্ত হয়েই দু’জন ভিডিও করেছিলেন। সেখানেই অভিযোগ এনেছিলেন তাঁরা প্রযোজকের বিরুদ্ধে।
উল্লেখ্য, শুধু তাই নয় সাংবাদিক বৈঠক করে পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল বর্মা অভিযোগের আঙুল তুলেছিলেন প্রযোজক শ্যাম সুন্দর দে এবং তাঁর স্ত্রী মালবিকা দে’র উদ্দেশে। তারকাদম্পতির দাবি ছিল “আপনাদেরই উচিত আমাদের কাছে ক্ষমা চাওয়া। কারণ আপনারা আমাদের ফোন নম্বর ভাইরাল করে দিয়েছেন। আর তার পর থেকে এমন সব ফোন আসছে, যা বলতেও আমাদের রুচিতে বাধছে! শুধু তাই নয়, লোকজন নানা প্রশ্ন তুলছেন।
