Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রতারণার অভিযোগ অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা কুণাল বর্মার বিরুদ্ধে! আসল ঘটনাটি কি?

প্রতারণার অভিযোগ অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা কুণাল বর্মার বিরুদ্ধে! আসল ঘটনাটি কি?

Online Desk জুন 16, 2025
jhygjuh.png

ওঙ্কার ডেস্ক: বেশ কয়েকদিন আগে খুব কাছের বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার খবর সমাজ মাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা কুণাল বর্মা। বলেছিলেন, “আমাদের সবকিছু শূন্য থেকে শুরু করতে হবে।” তারকা দম্পতির এই অভিযোগের পর তাঁদের অনুরাগীরা তাঁদের সমবেদনা জানিয়েছিলেন। এবার সামনে এল এক বিস্ফোরক দাবি। শনিবার টলিউডের নামী পরিচালক শ্যামসুন্দর দে-র স্ত্রী মালবিকা দে পূজা-কুণালের বিরুদ্ধে অভিযোগ আনলেন যার ফলে রীতিমতো চোখ কপালে উঠেছে সকলের।
শনিবার সোশাল মিডিয়ায় তিনি তাঁর ব্যাঙ্ক ও ব্যক্তিগত বেশ কিছু নথির ছবি পোস্ট করে দাবি করেছেন, পূজা ও কুণাল প্রতারণার শিকার নন। বরং তাঁরাই নাকি প্রতারণা করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘নির্যাতন, অপহরণ ও প্রাণনাশের হুমকি, জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জী ও কুনাল বর্মার দ্বারা সংঘটিত এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি একটি মর্মান্তিক ঘটনার কথা শেয়ার করছি। এমন ঘটনা যেন কারোর সঙ্গেই না ঘটে। ৩১শে মে, ২০২৫, আমার স্বামী মি. শ্যামসুন্দর দে, যিনি বাংলা চলচ্চিত্র জগতের একজন বিশিষ্ট নির্মাতা ও ছবির প্রযোজক, তাঁকে পূজা ব্যানার্জী (ওরফে পূজা বসু), কুনাল বর্মা এবং তাঁদের প্রভাবশালী সহযোগী পীযুষ কোঠারীর সাহায্যে জোরপূর্বক অপহরণ, আটক ও অর্থ আদায়ের জন্য হুমকি এবং মারধর করা হয়। ব্যবসায়িক সফরে গোয়ায় থাকাকালীন, শ্যাম যখন গাড়ি চালাচ্ছিলেন, তখন হঠাৎ পূজা ব্যানার্জী ও তাঁর সঙ্গে থাকা বাকিরা পথরোধ করে এবং তাঁকে একটি অজানা স্থানে জোর করে নিয়ে যায়।’
মালবিকা আরও লিখেছেন, ‘সেখানে, শ্যামকে নানাভাবে নির্যাতন করে। প্রায় ৬৪,০০,০০০ টাকা না দিলে মাদক মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়। চরম ভয়ের শিকার শ্যাম ২৩,০০,০০০ টাকা তাঁদের দেয়। যার মধ্যে কলকাতায় পূজার সহকারী মুনমুনের কাছে নগদ অর্থ এবং পূজা ও কুণালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরটিজিএস (RTGS) ট্রান্সফার রয়েছে। আমরা সমস্ত রেকর্ড নিজেদের কাছে রেখেছি।’
পাশাপাশি মালবিকা আরও অভিযোগ করেছেন, শ্যামসুন্দরের থেকে নাকি পূজা ও কুনাল তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়েছিলেন। একাধিক ব্যক্তিগত তথ্য ও বিভিন্ন পাসওয়ার্ডও নিয়ে নিয়েছিলেন। এখানেই শেষ নয়। মালবিকার আরও অভিযোগ,পূজা ও কুণাল তাঁদের কথামতো বক্তব্য রাখতে জোরও করেন শ্যামসুন্দরকে। এবং সেটা ভিডিও করেও রাখেন। অবশেষে গোয়া এসপির নেতৃত্বে তাঁর স্বামীকে উদ্ধার করা হয়েছে বলেই জানান মালবিকা। শ্যামসুন্দর দে টলিউডের নামি পরিচালকদের মধ্যে একজন। ৬০টির বেশি ছবি তিনি প্রযোজনা করেছেন। সেই তালিকায় রয়েছে ‘ব্যোমকেশ ও দূর্গ রহস্য’, সোনার পাহাড়’-এর মতো ছবি।

Post Views: 408

Continue Reading

Previous: হাতে বোনা তাঁত এখন ইতিহাস! তরুণ প্রজন্ম বলছে, এই পেশায় ভবিষ্যত নেই
Next: ফের ছোটপর্দায় ফিরছেন অর্কজা আচার্য, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.