Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বহু বছর পরে ফের এক ফ্রেমে দীপিকা-রণবীর, কোথায় ক্যামেরা বন্দী হলেন প্রাক্তন জুটি?

বহু বছর পরে ফের এক ফ্রেমে দীপিকা-রণবীর, কোথায় ক্যামেরা বন্দী হলেন প্রাক্তন জুটি?

Online Desk অক্টোবর 4, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বলিউডে এক সময় জনপ্রিয় হট কাপল ছিলেন তাঁরা হলেন দীপিকা পাড়ুকোন আর রণবীর কাপুর। বহু বছর পরে ফের এক ফ্রেমে দেখা গেল এই প্রাক্তন জুটিকে, তাও হঠাৎ করেই মুম্বই বিমানবন্দরে! শনিবার সকালে হঠাৎ করেই দু’জনেই হাজির হন মুম্বই বিমানবন্দরে, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের ভিডিও ও ছবি, যা দেখে নেটিজেনদের সেই এক প্রতিক্রিয়া “ উফ! রসায়নটা এখনও অটুট।”
ভাইরাল সেই ভিডিওয় দেখা যায়, ধূসর কো-অর্ড সেট ও সাদা জুতো পরে বিমানবন্দরে পৌঁছন দীপিকা। গাঢ় সানগ্লাসে নজর কাড়ে সকলের। কিছুক্ষণের মধ্যেই হাজির হন রণবীর, কালো পোশাকে, সর্বদা মতোই স্টাইলিশ মুডে। হাত নেড়ে গেটের দিকে এগোচ্ছিলেন তিনি। আর ঠিক তখনই দীপিকা গলফ কার্টে চেপে বিমানবন্দরের লাউঞ্জের দিকে রওনা দিয়েছিলেন, রণবীর দূর থেকে তাঁকে দেখেই হাত নাড়তে থাকেন। দেখামাত্র তখনই দীপিকা গাড়িটা থামিয়ে দিলেন। রণবীর এগিয়ে এসে বসলেন তাঁর পাশে। আর তারপরেই সেই হাসি, সেই চোখের ঝলক, আর আলিঙ্গন যা কয়েক সেকেন্ডেই ভাইরাল হয়ে গিয়েছে পুরো নেটদুনিয়ায়। কার্ট এগিয়ে যেতে যেতে দু’জনকে কথা বলতে দেখা যায় একেবারে পুরনো দিনের মতোই মিষ্টি এক ফ্রেমে ধরা পড়ল বলিউডের এই প্রাক্তন জুটি!
প্রসঙ্গত, দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়েছিল ২০০৮ সালে, তাঁদের প্রথম একসঙ্গে কাজ ‘বচনা অ্যায় হসিনো’-তে। প্রায় দু’বছরের সম্পর্কের পর বিচ্ছেদ হয় তাঁদের। পরে দীপিকা ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর সিং-এর সঙ্গে; তাঁদের কন্যা দুয়া। অন্যদিকে রণবীর কাপুর ২০২২ সালে আলিয়া ভাটকে বিয়ে করেন, তাঁদের কন্যা রাহা।
বর্তমানে দীপিকা ব্যস্ত অ্যাটলির নতুন ছবি এএ২২xএ৬, যেখানে তাঁর সঙ্গে আছেন আল্লু অর্জুন। এছাড়া চলছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত কিং ছবির শুটিং— শাহরুখ খান, সুহানা খান ও অভিষেক বচ্চনের সঙ্গে। অন্যদিকে রণবীরকে শিগগিরই দেখা যাবে সঞ্জয় লীলা বনশালির ‘লভ অ্যান্ড ওয়ার’-এ, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। তবে মুম্বই বিমানবন্দরের রণবীর-দীপিকার এই ছোট্ট আলিঙ্গন যেন তাঁদের পুরনো রসায়নের কথা মনে করিয়ে দিল।

Post Views: 320

Continue Reading

Previous: আবারও র‍্যাম্প মঞ্চে দেখা গেল বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতকে, ভাইরাল ভিডিও
Next: ট্রাম্পের ঘোষণার পরেও গাজ়ায় ফের ইজরায়েলি হামলা ! ৭ জনের মৃত্যু, হামাসের সম্মতির পরও কি ভেস্তে গেল শান্তিপ্রক্রিয়া ?

সম্পর্কিত গল্প

police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
rss-office.jpg

রাঁচিতে আরএসএস-এর অফিসে ছোঁড়া হল পেট্রোল বোম! ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির

Online Desk জুন 17, 2026

You may have missed

police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
JAHANGIR.jpg

জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে অপহরণের ছক, গ্রেফতার ৮ পুষ্পা অনুগামী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.