Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের ময়দানে রানি মুখার্জী, মর্দানি ৩-এর ট্রেলার যেন আরও একবার চমকে দিল দর্শকদের

ফের ময়দানে রানি মুখার্জী, মর্দানি ৩-এর ট্রেলার যেন আরও একবার চমকে দিল দর্শকদের

Online Desk জানুয়ারি 12, 2026
dsf.png

ওঙ্কার ডেস্ক: প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত মর্দানি ৩-এর ট্রেলার আর সেই প্রথম মুহূর্ত থেকেই দর্শককে টেনে নিয়ে যায় এক কঠিন বাস্তবের দিকে, যেখানে একের পর এক কিশোরী নিখোঁজ, আর নীরব আর্তনাদে ভারী হয়ে ওঠে শহরের বাতাস। এই ঝা-চকচকে ট্রেলারেই স্পষ্ট এবারের লড়াই আরও নির্মম, তীব্র, আর সময়ই শিবানী শিবাজি রায়ের সবচেয়ে বড় শত্রু।
প্রসঙ্গত, রানি মুখার্জী আবার ফিরেছেন তাঁর আইকনিক চরিত্রে নির্ভিক পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়। চোখে অদম্য প্রত্যয়, শরীরে ক্লান্তির ছাপ, কিন্তু মনটা এক মুহূর্তের জন্যও পিছিয়ে যায় না। নিখোঁজ মেয়েদের খুঁজে বের করতে শিবানী ছুটছেন এক থেকে আরেক সূত্রে, যেন প্রতিটি ধাপেই রয়েছে বিপদের আভাস।
ট্রেলারে দেখা যায় সেই অন্ধকার জগতে, যেখানে এক ভয়াল চক্র শিশুদের অপহরণ করে। তদন্ত যত এগোয়, ততই সামনে আসে আরও গভীর, আরও কুৎসিত সত্য। আর সেই পথেই শিবানীর মুখোমুখি হয় এক ভয়ংকর চরিত্র ‘আম্মা’। মাফিয়াদের মাথা এই আম্মা, যার নিশানায় থাকে শিশুরাই। এই চরিত্রে রয়েছেন অভিনেত্রী মল্লিকা প্রসাদ, যিনি ট্রেলারের প্রতিটি দৃশ্যে শীতল আতঙ্ক ছড়িয়ে দেন। অপরাধের জাল যত জটিল হয়, শিবানী ততটাই নিজের সবকিছু বাজি রেখে নেমে পড়েন এই অমানবিক চক্র ভাঙতে। ট্রেলার জুড়ে রয়েছে তীব্র সংঘর্ষ, আবেগে টানটান মুহূর্ত আর অভিনয়ের বিস্ফোরণ।
শিবানীর চরিত্রে রানি মুখোপাধ্যায়কে এবার আরও আকর্ষণীও, একজন মানুষের ভিতরের আলো আর চারপাশের অন্ধকারের সংঘর্ষ যেন তাঁর চোখেমুখেই ধরা দেয়। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন জনাকি বডিওয়ালাকে। আগামী ৩০ জানুয়ারি ২০২৬-এই বড়পর্দায় আসছে এই ছবি।
উল্লেখ্য, এই ছবির মুক্তির সময়েই রানি মুখোপাধ্যায় পূর্ণ করছেন তাঁর অভিনয় জীবনের ৩০ বছর এক দীর্ঘ, গৌরবময় যাত্রার মাঝে দাঁড়িয়ে আরেকটি কঠিন লড়াই। তবে দর্শকদের কৌতূহল ও প্রশ্ন এবার কি সময়ের আগে এই অন্ধকারকে মুছে আলো ফিরিয়ে আনতে পারবেন শিবানী শিবাজি রায়, নাকি গল্পের মোড় নেবে অন্যদিকে? অপেক্ষা ছবি মুক্তির।

Post Views: 180

Continue Reading

Previous: ভোপালের কুখ্যাত ‘রহমান ডাকু’ গ্রেপ্তার, সুরাতে শেষ বহু রাজ্য জুড়ে বিস্তৃত অপরাধ সাম্রাজ্য
Next: দ্বাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ রাজস্থানে

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026

You may have missed

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.