Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পোশাক বিতর্কে এবার সাই পল্লবী, বিকিনি ড্রেসে অভিনেত্রীকে দেখে কটাক্ষ একাংশের

পোশাক বিতর্কে এবার সাই পল্লবী, বিকিনি ড্রেসে অভিনেত্রীকে দেখে কটাক্ষ একাংশের

Online Desk সেপ্টেম্বর 23, 2025
sai-pallavi-beachwear-1.jpg

ওঙ্কার ডেস্ক: বর্তমানে ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে তাঁকে দেখার জন্য অপেক্ষায় ভক্তরা। কিন্তু সেই সাই পল্লবীকেই একেবারে ভিন্ন রূপে দেখে চমকে গিয়েছেন অনুরাগীরা। সম্প্রতি বোন পূজার সঙ্গে সমুদ্রসৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানকার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।
প্রসঙ্গত, ছবিতে দেখা যায় সাঁতারের পোশাক পরে সৈকতের মুহূর্ত উপভোগ করছেন অভিনেত্রী। আর এতেই ক্ষুব্ধ একাংশ নেটিজেন, কটাক্ষ ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে। কেউ লিখেছেন, “যে মেয়ে সীতার চরিত্রে অভিনয় করছে, সে কি বাস্তবে বিকিনি পরতে পারে?” অন্য কেউ মন্তব্য করেছেন, “এভাবেই নায়িকারা ভারতীয় সংস্কৃতিকে ভোলাতে বসেছেন।”
তবে সমালোচনার পাশাপাশি অভিনেত্রীর সমর্থনে এগিয়ে আসেন তাঁর অন্যান্য ভক্তরাও। কারও বক্তব্য, “অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা উচিত নয়। তিনি সমুদ্রে গিয়েছেন, সাঁতারের পোশাকই পরবেন। সেটা একেবারে স্বাভাবিক।” আবার অনেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “সীতার চরিত্রে অভিনয় মানেই কি ব্যক্তিগত জীবনে অভিনেত্রীকে ঐতিহ্যবাহী পোশাকেই থাকতে হবে?”
উল্লেখ্য, অভিনেত্রীর পোশাক নিয়ে এহেন সমালোচনা নতুন কিছু নয়। প্রায়ই বলিউড ও দক্ষিণী তারকাদের ব্যক্তিগত ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক হয়েই থাকে। তবে সাই পল্লবীর ক্ষেত্রে আলোচনার তীব্রতা আরও বেড়েছে, কারণ তিনি বর্তমানে বড় বাজেটের পৌরাণিক কাহিনির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন।
শেষ পর্যন্ত প্রশ্ন উঠছেই, একজন অভিনেত্রী হোক বা সাধারণ নারী তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়েও জনতার নিয়ন্ত্রণ থাকবে? যদিও এই কটাক্ষে এখনো পর্যন্ত কোন মন্তব্যই করেননি সাই পল্লবী।

Continue Reading

Previous: শেষ হলো গায়ক জুবিন গর্গের অন্তেষ্টিক্রিয়া, শেষকৃত্যে হাজারো ভক্তের ভিড়
Next: ম্যান্ডেভিলা গার্ডেনে আগুন ! হাঁটু জলেই আগুন নেভানোর তদারকিতে কলকাতার মেয়র

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.