Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নতুন লুকে ফিরলেন সলমন খান, ৪৫ দিনেই শুটিং শেষ ‘ব্যাটেল অফ গালওয়ান’এর

নতুন লুকে ফিরলেন সলমন খান, ৪৫ দিনেই শুটিং শেষ ‘ব্যাটেল অফ গালওয়ান’এর

Online Desk সেপ্টেম্বর 19, 2025
yygf.png

ওঙ্কার ডেস্ক: সলমন খান মানেই বড় বাজেটের ছবি। বিশ্বের বিভিন্ন প্রান্তের চোখ ধাঁধানো দৃশ্যে লম্বা শিডিউলের শুটিং। তবে এবার আর সেপথে হাঁটলেন না বলিউড অভিনেতা! মাত্র ৪৫ দিনেই ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর শুটিং শেষ করে সদ্য মুম্বইতে ফিরে এলেন। আর নিজের জায়গায় পা রেখেই নতুন লুকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবিতে আর্মি অফিসারের চরিত্রের জন্য গোঁফ রেখেছিলেন সলমন। তবে শুটিং শেষ হতেই যেন ভোলবদল! বৃহস্পতিবার রাতে ভাইজানকে দেখা গেল ক্লিন সেভ লুকে। শুটিংয়ের শেষ দিনে তোলা বেশ কিছু ছবি পরিচালক অপূর্ব লাখিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। সেখানেই ৪৫ দিনে শুটিং শেষ করার কথা উল্লেখ করেছেন তিনি। ২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য কড়া হোমওয়ার্কও করেছেন অভিনেতা। শুটিং শুরুর আগে নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরিয়েছেন তিনি। পরিবর্তন এনেছিলেন রোজকার দিনযাপনেও। তবে শোনা যাচ্ছে, লেহ-লাদাখে সিনেমার সিংহভাগ শুটিং শেষ হলেও এখনও কিছু কাজ বাকি রয়েছে। যেগুলি মুম্বইতে শুটিং হওয়ার কথা।

Post Views: 106

Continue Reading

Previous: হরিদেবপুর গণধর্ষণকাণ্ডে গ্রেফতার তৃণমূল কর্মী
Next: গুয়াহাটিতে ত্রিপুরার তরুণীকে গণধর্ষণের অভিযোগ, আটক দুই মণিপুরি ছাত্র

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.