Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • “আমারও একদিন সন্তান হবে, আশা রাখি……”, টক শো টু মাচ-এ অকপট চিরকুমার সলমন

“আমারও একদিন সন্তান হবে, আশা রাখি……”, টক শো টু মাচ-এ অকপট চিরকুমার সলমন

Online Desk সেপ্টেম্বর 26, 2025
vhb.png

ওঙ্কার ডেস্ক: বলিউডের ‘ভাইজান’ সলমন খানকে নিয়ে ভক্তদের কৌতূহলের অন্ত নেই। তবে এখন আর অভিনেতার বিয়ে নিয়ে এখন আর ভক্তরা কোনও প্রত্যাশাই রাখেন না। সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিয়োর নতুন টক শো টু মাচ-এর মঞ্চে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বললেন সলমন। এই অনুষ্ঠানের প্রথম অতিথি ছিলেন আমির খান ও সলমন খান।
টক শো-এর সঞ্চালক কাজল দেবগণ এবং টুইঙ্কল খান্না সলমনকে ছেড়ে কথা বলেননি। খোলামেলা প্রশ্ন উঠে এসেছে বিয়ে ছাড়াও নানা প্রসঙ্গেও। বাচ্চাদের প্রতি সলমনের ভালোবাসা কারও অজানা নয়। কিন্তু নিজের সন্তানের ইচ্ছে হয়নি কখনও? অভিনেতার স্পষ্ট উত্তর “আমারও একদিন সন্তান হবে। দেখা যাক, আশা রাখি।” তবে বিয়ে প্রসঙ্গে ফের জানালেন অনীহার কথা। শুধু ব্যক্তিগত জীবন নয়, এদিন বন্ধুত্ব নিয়েও মজার স্মৃতিচারণ করতেও দেখা যায় অভিনেতাকে। আন্দাজ আপনা আপনা ছবির সময়কার অভিজ্ঞতা টেনে আনলেন তিনি। সলমনের কথায়, “আমির সকাল ৯টার শুটের জন্য সকাল ৭টায় পৌঁছে যেত। ওটা আমার একেবারেই ভালো লাগত না। তবে আমি তখন একসঙ্গে তিনটে শিফটে ১৫টা ছবির কাজ করতাম, আর ওর হাতে ছিল মাত্র একটি ছবি।”
সম্পর্ক ভাঙা-গড়া ক্ষেত্রেও অকপট সলমন। তাঁর মতে, যখন কোনও সঙ্গী অপরের চেয়ে বেশি সফল হয়, তখনই মতভেদ হতে পারে, তার থেকে তৈরি হয় দূরত্ব। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে স্বীকার করেছেন, “যাদের সঙ্গে আমার সম্পর্ক টেকেনি, সেটা টেকেনি। দোষ যদি থেকেও থাকে, সেটা আমার।” বলিউডে বহুবার সলমনের নাম জড়িয়েছে একাধিক অভিনেত্রীর সঙ্গে। সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়েছিল। এরপর সোমি আলি, ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ হয়ে ইউলিয়া ভান্তুর, সব সম্পর্কই শেষ পর্যন্ত পরিণতি পায়নি।
প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর থেকে প্রাইম ভিডিয়োতে দেখা যাবে টু মাচ-এর এই বিশেষ এপিসোড, যেখানে সলমন খানের খোলামেলা স্বীকারোক্তি দর্শকদের জন্য বিশেষ চমক।

Post Views: 77

Continue Reading

Previous: পুজোর মেজাজে বিয়ের সুখবর বলি পাড়ায়, বছর শেষেই বিয়ের পিঁড়িতে বসছেন শ্রদ্ধা কাপুর?
Next: এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি; বাংলাদেশকে হারিয়ে চুড়ান্ত লড়াইয়ে সালমান আঘার দল

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.