Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আত্মসমীক্ষা করুন, ব্যর্থতার জন্য দুঃখ পাবেন না, কেন এমন বলেছিলেন শাহরুখ খান?

আত্মসমীক্ষা করুন, ব্যর্থতার জন্য দুঃখ পাবেন না, কেন এমন বলেছিলেন শাহরুখ খান?

Online Desk এপ্রিল 7, 2025
zsdf.png

ওঙ্কার ডেস্ক: বলিউডের বাদশা শাহরুখ খান। তবে একদিনেই তিনি বাদশা হননি। তাঁর জীবনের ব্যর্থতা ও লড়াই নিয়ে স্বীকারোক্তি করতেও পিছপা হন শাহরুখ খান। কিং খানের তাজ মাথায় চড়ার আগে বহু ব্যর্থতা ও অসফলতার কাঁটার মুকুট পরতে হয়েছে তাঁকে। সেসব দিনের কথা মনে করে আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছেন হিন্দি ছবির জনপ্রিয় এই সুপারস্টার।

দুবাইয়ের গ্লোবাল ফ্রেইট সামিটে তিনি পরামর্শ দিয়েছিলেন আত্মসমীক্ষা করুন এবং ব্যর্থতার জন্য দুঃখ পাবেন না। একেবারেই কাঁদবেন না। বক্স অফিসে যদি কোনও ছবি ব্যর্থ হয়, তাহলে তার পিছনে চক্রান্ত আছে বলে মনে করার কিছু নেই। আসলে কোনও একটা কারণে এই ছবি দর্শকদের মন ছুঁতে পারেনি। এসআরকের কথায়, তুমি যদি ব্যর্থ হও, তার জন্য এটা ভাবার কোনও কারণ নেই যে, তোমার কাজ খারাপ হয়েছে বা ভুল হয়েছে। কাজের জগৎকেও ভুল বোঝার প্রয়োজন নেই। তোমাকে বুঝতে হবে, দর্শকরা কী চায়! যদি আমি দর্শকদের আবেগকে টেনে বের করে আনতে না পারি, তাহলে কোনও কাজের কাজ হবে না। গোটা ছবির কাজ যতই সুন্দর হোক, তা সাফল্যের মুখ দেখবে না।

এক প্রশ্নের জবাবে শাহরুখ স্বীকার করে নেন যে, তিনি নিজে নিজের কাজের অত্যন্ত কড়া সমালোচক। বলেন, আমার তখন নিজের উপর খুব ঘৃণা হয়। আমি তখন বাথরুমে খুব কাঁদি। আমি কারও সামনে প্রকাশ করতে পারি না দুঃখের কথা। বলি-বাদশা আরও বলেন, যখন চারদিক থেকে হতাশা ঘিরে ধরে, তখন উঠে দাঁড়াতে হয়, এগিয়ে চলতে হয়। কারণ জীবন চলছেই। জীবনে তাই ঘটবে, যা হওয়ার আছে। তাই জীবনকে দোষারোপ না করে নিজের কাজ করে যেতে হবে।

Post Views: 125

Continue Reading

Previous: শ্রীলঙ্কার বিশ্বজয়ী ১৯৯৬ দলের সঙ্গে দেখা করলেন মোদী
Next: ৪০ পেরোলেও সুনীল ম্যাজিক, গোয়াকে হারিয়ে ফাইনালে বেঙ্গালুরু

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.