Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • গ্র্যামি তালিকায় দুই শঙ্কর, কবে অনুষ্ঠিত হতে চলেছে ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস?

গ্র্যামি তালিকায় দুই শঙ্কর, কবে অনুষ্ঠিত হতে চলেছে ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস?

Online Desk নভেম্বর 8, 2025
FotoJet-4.jpg

ওঙ্কার ডেস্ক:  বিশ্বসঙ্গীত জগতের শ্রেষ্ঠত্বের মুকুট গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এ ফের ভারতীয় সুরজগতের নক্ষত্রদের নাম উঠল। গ্লোবাল মিউজিক ক্যাটেগরিতে বেশ কয়েকজন ভারতীয় তারকার নাম ফুটে উঠেছে। গ্র্যামিতে নজর কাড়লেন দুই শঙ্কর। তালিকায় রয়েছেন কিংবদন্তি রবি শঙ্কর কন্যা সেতারবাদরক অনুষ্কা শঙ্কর। সঙ্গে এদেশের আরেক শঙ্করও মনোনয়নের তালিকায় জায়গা করে নিয়েছেন। বলিউডের জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবনের ফিউশন গ্রুপ শক্তি এবার জায়গা করে নিল গ্র্যামি পুরস্কারে।

এবারের গ্র্যামিতে অনুষ্কা শঙ্করের ঝুলিতে রয়েছে দুটি মনোনয়ন। ‘চ্যাপ্টার ৩: উই রিটার্ন টু লাইট’ অ্যালবামের জন্য তিনি বেস্ট গ্লোবাল মিউজিক বিভাগে মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে, অনুষ্কা ড্রে-ব্রেক পারফরম্যান্সের জন্যও মনোনিত হয়েছেন ওই একই বিভাগে। সম্প্রতি অনুষ্কা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ”আজকের দিনটা খুবই অদ্ভুত। একদিকে প্রচন্ড মাইগ্রেনের ব্যথায় ভুগছি। অন্যদিকে আমার ১২তম গ্র্যামির নমিনেশন। দারুণ অনুভূতি। সঙ্গে দারুণ ব্যথা। এখন আমাকে ঘুমোতেই হবে। ”

পাশাপাশি, গ্র্যামিতে মনোনয়ন পেয়ে আপ্লুত শঙ্কর মহাদেবনও। শঙ্কর মহাদেবনের ফিউশন দল শক্তি, গিটার বাদক জন ম্যাকলোহিন দুটি নমিনেশন পেয়েছেন। তা হলে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম ফর শ্রীনিজ ড্রিম (লাইভ) এবং বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ফর Mind Explosion (50th Anniversary Tour Live)। এবারের ২০২৬-এর ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো.কম এরিনায়।

Continue Reading

Previous: ‘‘ঈশ্বরকে ধন্যবাদ………” নাতি হওয়ার আনন্দে কি জানালেন ভিকি’র বাবা শ্যাম কৌশল?
Next: ‘পরিযায়ী শ্রমিক এবং যুব সম্প্রদায় বিহার নির্বাচনে এক্স ফ্যাক্টর’: প্রশান্ত কিশোর

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.