Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • “এখন দেশের পাশে থাকার সময়” দেশজুড়ে চলে যুদ্ধের আবহে মুম্বাই কনসার্ট বাতিলের সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের

“এখন দেশের পাশে থাকার সময়” দেশজুড়ে চলে যুদ্ধের আবহে মুম্বাই কনসার্ট বাতিলের সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের

Online Desk মে 10, 2025
gjkg.png

ওঙ্কার ডেস্ক: দেশ জুড়ে যুদ্ধের আবহ। পহেলগাঁও হামলার জেরে পাকিস্তানের সন্ত্রাসদের কোনওরকম রেয়াত করতে নারাজ ভারত। এমন আবহে স্বাভাবিকভাবেই সারা দেশের মানুস, পাক মুলুকের বিরুদ্ধে সমস্বরে গর্জন ছেড়েছে বিনোদন জগতও। মাতৃভূমি রক্ষার লড়াইয়ে দেশের সেনাবাহিনী যখন রণক্ষেত্রে তখন এমন আবহে বিনোদনমূলক অনুষ্ঠানে নারাজ তারকারা। কেউ কনসার্ট বাতিল করছেন তো কেউ বা আবার সিনেমার প্রচার পিছিয়ে দিচ্ছেন। এমতাবস্থায় শ্রেয়া ঘোষালও তাঁর মুম্বইয়ের কনসার্ট স্থগিত রেখে জানান, “এখন দেশের পাশে থাকার সময়।”
১০ মে, শনিবার মুম্বইয়ের বিকেসি’র জিও ওয়ার্ল্ড গার্ডেনে শ্রেয়ার ‘অল হার্টস ট্যুর’ শীর্ষক কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশের কথা মাথায় রেখে কিছুতেই শো করতে চাইছেন না গায়িকা। অতঃপর এক বিবৃতির মাধ্যমে শ্রেয়া ঘোষাল সাফ জানান, “ভারাক্রান্ত মনে আপনাদের জানাচ্ছি দেশের বর্তমান পরিস্থিতির জন্য মুম্বইয়ের ‘অল হার্টস ট্যুর’ কনসার্ট স্থগিত রাখছি। এই শো আমার কাছে ছিল ‘ঘরে ফেরার’ মতো। একটা সুন্দর সন্ধ্যা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলাম। তবে একজন শিল্পী তথা একজন নাগরিক হিসেবে এই সময়ে দেশের পাশে থাকা সবথেকে গুরুত্বপূর্ণ।”
গায়িকা আরও বলেন, “কথা দিচ্ছি, আগের থেকে আরও ভালোভাবে একসঙ্গে আমরা এই কনসার্ট নিয়ে ফিরব। খুব শিগগিরি দিনক্ষণ ঘোষণা করব। যাঁরা টিকিট কিনেছেন সেগুলি পুনঃনির্ধারিত কনসার্টের জন্য বৈধ থাকবে। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ততদিন পর্যন্ত দয়া করে নিরাপদে থাকুন এবং একে-অপরের যত্ন নিন সকলে।”
ভারত-পাক সংঘাতের আবহে কোনওভাবেই ব্যক্তিস্বার্থ কিংবা সিনেশিল্পের স্বার্থকে এগিয়ে রাখতে চাননা সিনেদুনিয়ার তারকারা। এমন যুদ্ধ শুক্রবার আবু ধাবির কনসার্ট বাতিল করেছেন অরিজিৎ সিং। ১০ মে, শনিবার মুম্বইয়ের কনসার্ট বাতিল করেছেন উষা উত্থুপও। এর আগে ব্রিটেন সফর বাতিল করেছেন সলমন খান। এমনকি শোনা যাচ্ছে, ব্রিটেনে শাহরুখ-কাজলের মূর্তি উন্মোচনের কথা ছিল, তাও এই সংঘাতের উত্তপ্ত আবহে বাতিল করা হয়েছে।

Post Views: 102

Continue Reading

Previous: পাক সেনা চিকিৎসাকেন্দ্র ও স্কুলে হামলা চালাচ্ছে, দাবি ভারতের
Next: পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.