Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সাক্ষাৎ ‘বিনোদিনী’ সাদা-কালো ছবিতে প্রকাশ্যে এল শুভশ্রীর বিনোদিনী লুক

সাক্ষাৎ ‘বিনোদিনী’ সাদা-কালো ছবিতে প্রকাশ্যে এল শুভশ্রীর বিনোদিনী লুক

Online Desk জুন 8, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে আগেই ঘোষণা হয়ে গেছে ‘বিনোদিনী’ হবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সৃজিত সাফ জানিয়েছিলেন শুভশ্রীকে ‘বিনোদিনী’ হিসাবে ভেবেছিলেন চার বছর আগে। তিনি বলেছিলেন, “ওই আমার প্রথম পছন্দ ছিল। কোনও কারণে সেটা হয়ে ওঠেনি। এখন আমি আমার প্রথম পছন্দকেই পাচ্ছি জগন্নাথের ইচ্ছায়।”
নিজেকে ‘বিনোদিনী’ রূপে গড়ে তুলতে জোরকদমে প্রস্তুতি চলছে শুভশ্রীর। কিছুদিন আগে ‘নটী বিনোদিনী: আমার কথা’ বইটি পড়তে দেখা গিয়েছে শুভশ্রীকে। বোঝাই যাচ্ছে, ‘বিনোদিনী’ নিয়ে ইতিমধ্যেই পড়াশোনা শুরু করেছেন শুভশ্রী। খবর, শরীরচর্চাতেও জোর দিচ্ছেন নায়িকা। বদল এনেছেন ডায়েট চার্টেও।
বড়পর্দায় ফুটিয়ে তোলার জন্য পুরোদমে মঞ্চে অভিনয়ে ব্যস্ত অভিনেত্রী। কখনও দর্শকাসনে বসে, কখনও আবার মঞ্চে উঠে শুভশ্রীকে চরিত্রের খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছেন পরিচালক। সমাজমাধ্যমে এই ছবি ভাগ করে নিয়েছেন ছবির প্রযোজক রাণা সরকার। যুতসই ক্যাপশনও লিখেছন তিনি।
কয়েকদিন আগেই সামনে এসেছিল ‘বিনোদিনী’র ‘গৌরাঙ্গ’ রূপের ছবি। অর্থাৎ শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছিল ‘গৌরাঙ্গ’ বসনে। ছবিতে চুল কামিয়ে মসৃণ মাথা, দু’বাহু তুলে ‘গৌরাঙ্গ’-এর বেশে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। গেরুয়া বসন, কপালে চন্দনের তিলক। এবার এল নায়িকার দ্বিতীয় লুকের ছবি। সাদাকালো ছবিতে ‘বিনোদিনী’র প্রতিচ্ছবি হয়ে উঠেছেন শুভশ্রী। নটী বিনোদিনী ও শুভশ্রীর লুকের ছবি পরপর রেখে পোস্ট করেছেন পরিচালক। অভিনেত্রীর এই ছবি দেখে যেন চোখ ফেরানো দায়। এখন বড়পর্দায় এই ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।

Post Views: 175

Continue Reading

Previous: ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬০০০, নতুন সংক্রমণের শীর্ষে কেরল
Next: দিল্লিতে ফের যৌন নির্যাতনের ঘটনা, সুটকেসে বন্দি ৯ বছরের শিশু

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.