Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জল্পনার অবসান! বিয়ের বাতিলের খবরে শিলমোহর দিলেন স্মৃতি ও পলাশ

জল্পনার অবসান! বিয়ের বাতিলের খবরে শিলমোহর দিলেন স্মৃতি ও পলাশ

Online Desk ডিসেম্বর 8, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বিয়েটা সত্যিই বাতিল, এবার খোলাখুলি জানিয়ে দিলেন স্মৃতি ও পলাশ। অবসান হল সব জল্পনা। সমাজমাধ্যমে পোস্ট করে সেই কথা জানিয়ে দেন দুজনেই। সমাজমাধ্যমে পরস্পরকে ‘আনফলো’ করার পর বিচ্ছেদের গুঞ্জনও শুরু হয়েছিল।

স্মৃতিকে চমকে নাটকীয় কায়দায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পলাশ। হাঁটু মুড়ে বসে প্রেমিকাকে পরিয়েছিলেন হিরের আংটি। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে এখনও জলজল করছে। যদিও স্মৃতি সেই ভিডিয়ো ও ছবি আগেই মুছে দিয়েছিলেন। কিন্তু সেই বিশেষ মুহূর্তের ভিডিয়ো রবিবার মুছে দিয়েছেন পলাশও। তবে স্মৃতির সঙ্গে পুরনো কিছু নিজস্বী এখনও রেখে দিয়েছেন সুরকার। স্মৃতির সমাজমাধ্যম পলাশের চিহ্নমাত্র নেই। শেষ যোগাযোগটুকুও শেষ হয়ে গিয়েছে তাঁদের মধ্যে, সমাজমাধ্যমেই তা স্পষ্ট।

প্রসঙ্গত, স্মৃতি সমাজমাধ্যমের বিবৃতিতে লেখেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলেছে। আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত স্বভাবের। আমি সে ভাবেই থাকতেই ভালবাসি। কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে, বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই।” পাশাপাশি পলাশও লেখেন, “আমি জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানুষ গুজবে যে ভাবে দ্রুত প্রতিক্রিয়া দিয়েছে, তা আমার কাছে কঠিন হয়ে উঠেছিল। খুব ভয় লেগেছে এই ঘটনায়। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। কিন্তু আমি আমার বিশ্বাসের সঙ্গে ভদ্র ভাবে পরিস্থিতি সামাল দেব।”

Post Views: 188

Continue Reading

Previous: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে পাঁচ নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন
Next: অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের স্মৃতি স্মারক ‘ইট’ ! প্রাক্তন সিআরপিএফ-এর উপহার হুমায়ুনকে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.