Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

Online Desk এপ্রিল 18, 2025
kjhk.png

ওঙ্কার ডেস্ক: ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। মাঝে কিছু দিনের বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। তবে তাঁর অনুরাগীদের জন্য এবার আসতে চলেছে সুখবর। আবার ছোট পর্দায় কাজ শুরু করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই স্টার জলসার পর্দায় দেখা যেতে পারে শোলাঙ্কিকে। যদিও এই বিষয়ের মুখ খুলতে চাননি অভিনেত্রী বা চ্যানেল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, স্টার জলসার ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকে বহুল জনপ্রিয়তা পেয়েছিলেন শোলাঙ্কি। তারপর ‘গাঁটছড়া’ ধারাবাহিকের মাধ্যমে বহুদিন পর ছোট পর্দায় ফিরেছিলেন তিনি। তবে এই ধারাবাহিকের মাঝপথেই বেরিয়ে আসেন। মুম্বইতে গিয়ে নিজের যাত্রা শুরু করার চেষ্টা করেন। মাঝে কলকাতা এবং মুম্বই দুই জায়গাতেই থেকেছেন অভিনেত্রী। বড় পর্দায় এবং ওয়েব সিরিজে একাধিক মাধমে দেখা গিয়েছে তাঁকে। নিজেকে এক জায়গায় বেঁধে রাখতে চাননি কখনই, ছোট পর্দা বড় পর্দা এবং ওয়েব সিরিজ প্রত্যেক মাধ্যমেই নানান চরিত্রে নিজেকে সামনে এনেছেন অভিনেত্রী। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘বিষহরি’, এই ওয়েব সিরিজে যথেষ্ট প্রশংসিত হয়েছেন তিনি। তবে অন্যান্য কাজ করে অবশেষে আবার ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী।
কিছুটা সচেতন ভাবেই ছোট পর্দা থেকে কিছুদিনের বিরতি নেন অভিনেত্রী। এবার ফের নতুন ভাবে দর্শকদের সামনে আসতে চলেছেন শোলাঙ্কি। স্টার জলসার একটি ধারাবাহিকে মুখ্য চরিত্র ফিরছেন, তবে অভিনেত্রীর বিপরীতে কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। শুটিং শুরু হবে খুব শীঘ্রই। এই মুহূর্তে তাই মুম্বই নয়, কলকাতাতেই থাকবেন সোলাঙ্কি রায়।

Post Views: 149

Continue Reading

Previous: ওষুধ খেয়ে ওজন কমাচ্ছেন বলিউড পরিচালক করণ জহর, অবশেষে জল্পনার জবাব দিলেন তিনি
Next: কালবৈশাখী ও ঝড় বৃষ্টির জেরে গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেয়েছে বঙ্গবাসী

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.