Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিতর্ক তুঙ্গে! এবার কন্নড় সিনেমা থেকে বাদ দেওয়া হল সোনু নিগমের গান

বিতর্ক তুঙ্গে! এবার কন্নড় সিনেমা থেকে বাদ দেওয়া হল সোনু নিগমের গান

Online Desk মে 9, 2025
fd.png

ওঙ্কার ডেস্ক: কন্নড় বিতর্কে আরও কোণঠাসা সোনু নিগম। এবার কন্নড় সিনেমা থেকে বাদ দেওয়া হল গায়কের গান। কারণ হিসেবে নির্মাতারা পরিস্কার জানিয়েছেন, “সোনু নিগম যে মন্তব্য করেছেন তা সহ্য করব না।” চলতি মাসেই মুক্তি পাবে ‘কুলাদাল্লি কেলইয়াভুদো’ নামে সেই ছবি।
সম্প্রতি বেঙ্গালুরুতে কনসার্ট গিয়েই বিপাকের সুত্রপাত সোনু নিগমকে নিয়। কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করা হয় তাঁকে। বলা ভালো, একপ্রকার দুর্ব্যবহারের সঙ্গে গানের অনুরোধ করা হয় গায়ককে। মেনে নেননি সোনুও। পালটা দিতে গিয়ে সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসের উদাহরণ দেখিয়ে বলেন, “এমন অসহিষ্ণু মনোভাবের জন্যই পহেলগাঁওয়ে হামলা হয়েছে।” সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সেই ইস্যুতে ‘উসকানিমূলক মন্তব্যে’র অভিযোগে সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কন্নড়ের এক সমাজসেবী সংস্থা।
এরপর সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দেন গায়ক। আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি তিনি বলেন, “আমি কন্নড়দের ভালোবাসি। তাঁদের আমার হৃদয়ের খুব কাছে।” ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু তাতেও পরিস্থিতি বদলায়নি। দুদুইন না পেরতেই এবার মুক্তির আগেই ‘কুলাদাল্লি কেলইয়াভুদো’ ছবি থেকে বাদ পড়ল সোনু নিগমের গান। নির্মাতারা জানান, “আমরা জানি সোনু ভীষণ ভালো এক শিল্পী। ভালো গান করেন কোনও সন্দেহ নেই। কিন্তু উনি যা বলেছেন, সেই অপমান আমরা কোনওভাবেই সহ্য করব না। সেই জন্যই সিনেমা থেকে সোনু নিগমের গানটি বাদ দেওয়া হয়েছে।”

Post Views: 190

Continue Reading

Previous: বৃহস্পতি রাত থেকে প্রত্যাঘাত শুরু করে পাকিস্তান, কোন পথে এগোচ্ছে ভারত-পাক সংঘাত?
Next: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি পোস্ট ধ্বংস করার প্রথম সরকারি ভিডিও

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.