Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ফের বিতর্ক! কড়া ভাষায় মন্ত্যবের জবাব দিলেন সুদিপা চ্যাটার্জি

ফের বিতর্ক! কড়া ভাষায় মন্ত্যবের জবাব দিলেন সুদিপা চ্যাটার্জি

Online Desk এপ্রিল 24, 2025
hg.png

ওঙ্কার ডেস্ক: বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। আর তার কারণেই সংবাদের শিরনামে উঠে এসেছে বারবার। কখনও সাজপোশাকের জন্য, কখনও তাঁর বক্তব্যে। আবার ভিডিয়ো তৈরি নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। এখনও ‘রান্নাঘরের সুদীপা’ নামেই সবাই তাঁকে চেনে। বেশ কয়েকদিন হল নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। নিয়মিত বিভিন্ন রান্নার ভিডিয়ো সেখানে পোস্ট করেন। এত দিন বাংলাতেই রান্নার ভিডিয়ো পোস্ট করছিলেন তিনি। কিন্তু এ বার থেকে হিন্দিতেও বিভিন্ন রান্নার ভিডিয়ো পোস্ট করবেন। সুদীপাকে হিন্দি ভাষায় সঞ্চালনা করতে দেখবেন দর্শক। হিন্দি ভাষার এমন এক রান্নার ভিডিয়ো পোস্ট করতেই আবারও আলোচনার উঠে এলেন সুদীপা।

তাঁর মুখে হিন্দি ভাষা শুনেই একের পর এক কটাক্ষ শুরু হয় সমামাধ্যমে। বাংলার বাইরের প্রতিটি মানুষের কাছে নিজের রান্নাকে পৌঁছে দেওয়ার জন্যই হিন্দি ভাষায় রান্নার ভিডিয়ো তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন সুদিপা। সাধারণত বাঙালি রান্নার ভিডিয়ো ইংরেজি ভাষা বা বাংলা ভাষাতেই দেখা যায়। তিনি হিন্দিতে শুরু করেন।

এর মধ্যেই একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। তাঁর প্রথম পর্বেই নেতিবাচক মন্তব্যের ভর্তি কমেন্ট বক্স। যা পড়ে আর চুপ থাকতে পারেননি সুদীপা। সুদীপা বলেন, “অনেকেই খারাপ মন্তব্য করছেন। আমি অভ্যস্ত হয়ে গিয়েছে। যাঁরা বিহারে বাস করেন তাঁদের হিন্দি আর উত্তরপ্রদেশের হিন্দি বলার কায়দা কি সমান? আমি বাঙালি, সেই ভাবেই হিন্দি বলব। আমি সেসবে কান দিতেই চাই না।” প্রসঙ্গত, সুদীপার ভিডিয়োয় এক জন মন্তব্য করেছেন, “আপনি কাঁচা হিন্দি বলার থেকে বাংলায় বলুন।” এই লেখা পড়েই রেগে যান সুদীপা। উত্তর দিতে ছাড়েননি তিনিও। লেখেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন তখন তাঁর হিন্দি উচ্চারণের দোষত্রুটি ধরতে যায়নি কেউ। কারণ তাঁদের উদ্দেশ্যটা ছিল অন্য। আপনি মূল বিষয়টি দেখুন। ভাল না লাগলে বিদায় হোন।”

Continue Reading

Previous: ‘পহেলগাঁওয়ে হামলা ভারতের নাটক’, দাবি জঙ্গি নেতা সইফুল্লার
Next: গৌতম গম্ভীরকে খুনের হুমকি ‘আইসিস কাশ্মীর’-এর

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.