Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘এই সাক্ষাৎ একেবারেই রাজনৈতিক নয়….’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার, জল্পনা একাধিকমহলে

‘এই সাক্ষাৎ একেবারেই রাজনৈতিক নয়….’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার, জল্পনা একাধিকমহলে

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
FotoJet.jpg

ওঙ্কার বাংলা: এবছর বাংলার পদ্মশ্রী প্রাপকদের মধ্যে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর এই সম্মানের আনন্দ-উদযাপনের মধ্যে শনিবার অবাঞ্ছিত ভাবে জড়িয়ে গেল রাজনৈতিক বিতর্ক। যা বাংলার চলতি রাজনৈতিক উত্তাপে কিছুটা তাপ বাড়িয়ে তুললো বলে মনে করা হচ্ছে। কারণ এই জনপ্রিয় অভিনেতার বাড়িতে এদিন সশরীরে হাজির কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির আরেক নেতা রুদ্রনীল ঘোষও। আর সে খবর সামনে আসতেই রীতিমত শোরগোল পড়েছে। ভোটের আগে প্রসেনজিৎ’এর সঙ্গে এই সাক্ষাৎ’এর সমীকরণ কোন দিকে যেতে চলেছে সে নিয়ে রয়েছে একাদিক প্রশ্ন। যদিও এখনও এই প্রশ্নের কোনও উত্তর নেই, তবে জানা গিয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে সুকান্ত মজুমদারের শনিবারের এই সাক্ষাৎ ছিল একেবারেই সৌজন্যমূলক। অভিনেতা পদ্মশ্রী সম্মান পাওয়ায়, প্রসেনজিৎকে শুভেচ্ছা জানাতেই তাঁর বাড়িতে গিয়েছিলেন সুকান্ত ও রুদ্রনীলরা।
এদিন অভিনেতার বাড়িতে থেকে বেরিয়ে সুকান্ত জানান, ”এই সাক্ষাৎ একেবারেই রাজনৈতিক নয়। পদ্মশ্রী পাওয়ার জন্য প্রসেনজিৎকে সংবর্ধনা জানাতেই এসেছিলাম।” এদিন প্রসেনজিতের হাতে একটি রামলালার মূতি তুলে দিয়েছেন সুকান্ত মজুমদার। সিনেমা জগত, অভিনয় নিয়ে মূলত তাঁদের মধ্যে কথা হয়েছে। পাশাপাশি আরও নানা ধরনের কথাবার্তাও হয়েছে তাঁদের মধ্যে। অন্যদিকে, টলিউডে অভিনেতা-অভিনেত্রীদের বাড়িতে রাজনৈতিক ব্যক্তিত্বদের আসা-যাওয়া নিয়ে জল্পনা বাড়ছে বিভিন্ন মহলে। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, আমরা রাজনীতি করতে আসি নি, তাঁর কাজের প্রতি সম্মান জানানোই আমাদের উদ্দেশ্য।
বেশ খানিকক্ষণ প্রসেনজিতের বাড়িতে সুকান্ত মজুমদারসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। যদিও তিনি জানিয়েছেন এই সাক্ষাৎ শুধুমাত্রই সৌজন্যের কারণে তবুও রাজনৈতিক ব্যক্তিত্বদের ভোটের মুখে এই সাক্ষাৎ ঘিরে নানামহলে বাড়ছে কৌতুহল।

Post Views: 193

Continue Reading

Previous: বিরাট কোহলির চেয়েও বড় প্রতিভা হিসেবে নিজেকে প্রমাণ করছেন বৈভব সূর্যবংশী
Next: পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে র‍্যাগিং, ব্যাপক উত্তেজনা এলাকায়

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.