Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিপাড়ায় কাজের অভাব! অভিনয় ছেড়ে নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী তনিমা সেন

টলিপাড়ায় কাজের অভাব! অভিনয় ছেড়ে নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী তনিমা সেন

Online Desk এপ্রিল 3, 2025
dfyghj.png

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ার পরিচিত মুখ দিনে দিনে হারিয়ে যাচ্ছে। তার পেছনে কারণ গত এক বছরে বিভিন্ন মাধ্যমে কাজের সংখ্যা কমেছে। তাই বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা অভিনয়ের পাশাপাশি বেছে নিচ্ছেন অন্য পথ। কেউ নিজস্ব পোশাক বিপণি খুলেছেন তো কেউ আবার শুরু করেছেন সমাজমাধ্যমে নিজস্ব চ্যানেল। এ বার এই তালিকায় নাম লেখালেন ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেত্রী তনিমা সেনও।

জানা গেছে, অভিনেত্রী ব্যক্তিগত ইউটিউব চ্যানেল শুরু করতে চলেছেন। সাধারণত বিনোদনজগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাঁদের পরিচিত পরিসরেই কাজ করেন। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম পথ বেছেছেন তনিমা। তিনি বাঙালি চিত্রশিল্পীদের নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। প্রখ্যাত চিত্রকরদের সাক্ষাৎকার নেবেন তিনি। পাশাপাশি, প্রয়াত চিত্রকরদের কোনও কাজের নমুনা সেখানে থাকবে। তনিমা বলেন, ‘‘প্রথমত, সমাজমাধ্যমের দুনিয়ায় বাঙালি চিত্রশিল্পীদের নিয়ে তুলনামুলকভাবে কাজ হয়নি। তাছাড়াও ছোটবেলায় ছবি আঁকার প্রতি আমার ঝোঁক ছিল। পরবর্তী সময়ে অভিনয়ে চলে আসায় আর সেটা আর করা হয়নি।’’

এই সাক্ষাৎকারে ঠাকুরবাড়ির চিত্রশিল্প থেকে শুরু করে নন্দলাল বসু, যামিনী রায় বা গণেশ পাইনসহ অনান্য শিল্পীদের কাজ নিয়ে তাঁদের উত্তরসূরিদের সাক্ষাৎকার নেবেন অভিনেত্রী। এছাড়াও, যোগেন চৌধুরী, সনাতন দিন্দা, সমীর আইচের মতো শিল্পীদের সঙ্গেও কাজ কয়ারা চেষ্টা করছেন তনিমা।

তিনি অভিনয় থেকে দূরে সরে যেতে চাইছেন, তেমনটা নয় সে কথাও জানান অভিনেত্রী। কাজ না থাকার এই সময় তিনি অন্যভাবে কাজে লাগাতে চাইছেন। তাঁর এই নতুন উদ্যোগের নাম রেখেছেন ‘শিল্প বাসনা’। বাংলা নববর্ষের পর একে একে শিল্পীদের সাক্ষাৎকারের শুটিং শুরু করবেন তিনি।

Post Views: 309

Continue Reading

Previous: পিচ বিতর্ক ভুলে হায়দরাবাদ ম্যাচে ফোকাস নাইটদের
Next: বিয়ে ভাঙা থেকে মেয়ের জীবন, মুখ খুললেন বরখা বিস্ত

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.