Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ঠাকুরপুকুর কাণ্ডে জামিন মঞ্জুর হল না! আরও ৭দিনের জেল হেফাজতে পরিচালক ভিক্টো

ঠাকুরপুকুর কাণ্ডে জামিন মঞ্জুর হল না! আরও ৭দিনের জেল হেফাজতে পরিচালক ভিক্টো

Online Desk এপ্রিল 11, 2025
FotoJet-16.jpg

ওঙ্কার ডেস্ক: ঠাকুরপুকুরে ‘হিট অ্যান্ড রান’ মামলায় আদালতের নির্দেশে ইতিমধ্যেই তিনদিনের জেল হেফাজত কাটিয়ে ফেলেছেন মূল অভিযুক্ত সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো। বৃহস্পতিবার জামিনের আর্জি নিয়ে তিনি আলিপুর আদালত আবেদন জানান। কিন্তু এবারও জামিন পাননি পরিচালক। ফের তাঁকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিচালক ভিক্টোর গ্রেপ্তারির পর থেকে টলিপাড়া থেকে সাধারণ মানুষ প্রত্যেকের মনেই প্রশ্ন উঠেছে, তিনি আদৌ শাস্তি পাবেন কি না। তবে জানা গেছে, বৃহস্পতিবার আদালতে জামিনের আবেদন জানালেও তা খারিজ করে দেয় আলিপুর আদালতের বিচারক। তাঁকে আরও সাত দিনের পুলিশি হেফাজতে রাখা হবে। আগামী ১৬ এপ্রিল ফের অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে খবর। জানা গিয়েছে, মামলাটি প্রথমে ঠাকুরপুকুর থানার অন্তর্গত ছিল। এখন সেটি লালবাজার গোয়েন্দা শাখার হোমিসাইড বিভাগে হস্তান্তরিত হয়েছে।
প্রসঙ্গত, ৫ এপ্রিল ভিক্টো পরিচালিত ধারাবাহিক ‘ভিডিও বৌমা’র সাফল্য উদযাপন করতে অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে রাতভর আনন্দে মেতে ছিলেন তিনি। সঙ্গে ছিলেন ধারাবাহিকের নায়ক আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋতুপর্ণা সেন, কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা স্যান্ডি সাহা। রবিবার সকালে মদ্যপ অবস্থায় ওই পরিচালক গাড়ি চালিয়ে সোজা ঢুকে পড়েন ঠাকুরপুকুর বাজারের জনবহুল এলাকায়। ছয় ব্যক্তিকে পিষে দেয় ভিক্টোর গাড়ি। ঘটনায় এক ব্যক্তির মৃত্যুও হয়েছে। তারপর থেকেই উত্তাল গোটা টলিপাড়া। ক্ষোভে ফেটে পড়েছেন সকলে। অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে টলিপাড়া।

Post Views: 126

Continue Reading

Previous: আইএসএল ফাইনালে কোন দলের সমর্থক সৌরভ!
Next: মুর্শিদাবাদে শিশু কন্যার উপর যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার এক প্রৌঢ়, পকসো ধারায় মামলা রজু করল পুলিশ

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.