Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ঘড়ির তো একই সময় দেখানোর কথা ছিল… তবু…… রহস্যময় পোস্ট কৌশিক গাঙ্গুলীর, বড় পর্দায় আসতে চলেছে ‘অর্ধাঙ্গিনী-২’?

ঘড়ির তো একই সময় দেখানোর কথা ছিল… তবু…… রহস্যময় পোস্ট কৌশিক গাঙ্গুলীর, বড় পর্দায় আসতে চলেছে ‘অর্ধাঙ্গিনী-২’?

Online Desk মে 26, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: বড় পর্দায় আসছে ‘অর্ধাঙ্গিনী-২’? বছর দুয়েক আগে মুক্তি পেয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’। বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল সেই ছবি। তখন থেকেই শুরু হয়েছিল অপেক্ষা। এমনিতেই পরিচালক কৌশিকের আলাদা একটা বক্স অফিস আছে। সেই সঙ্গেই ‘অর্ধাঙ্গিনী’কে নিয়ে রয়েছে বাড়তি প্রত্যাশাও। সোশাল মিডিয়ায় পরিচালকের একটি পোস্ট ঘিরে আচমকাই শুরু হয়েছে গুঞ্জন। তাহলে কি ‘অর্ধাঙ্গিনী-২’ আসছে?
কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে একটা শাড়ি আর তার উপরে রাখা দুটি ঘড়ি, সঙ্গে আংটি, গলার হার, হাতের একটি বালা আর রয়েছে রয়েছে শাঁখা, পলা, নোয়া বাঁধানোর মতো সমস্ত এয়ো চিহ্ন। আর ক্যাপশনে লেখা “দুটো ঘড়ির তো একই সময় দেখানোর কথা ছিল… তবু… কেমন যেন আলাদা আলাদা সব!”। আর এই ক্যাপশন থেকেই শুরু জল্পনা।
তাহলে কি ‘অর্ধাঙ্গিনী-২’ আসতে চলেছে? কারণ ২০২৩ সালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’ ছবির বিখ্যাত একটি গানের লাইন এটি। এখান থেকেই যেন মিলেছে তাঁর নতুন ছবির ইঙ্গিত। তবে এখনও কিছুই পরিষ্কার করেননি পরিচালক এই বিষয়ে। অনেকেই সেই পোস্টে কমেন্ট করেছেন ‘তাহলে কি অর্ধাঙ্গিনী-২’? আবার অনেকেই লিখেছেন ‘কেন এই ছবিটার জন্য এতোদিন অপেক্ষা করালেন?’ আবার সরাসরি নতুন ছবির কাজ শুরু হওয়া সম্পর্কেও জানতে চেয়েছেন অনেকে। পাশাপাশি শহরে জয়ার উপস্থিতি সেই গুঞ্জনকে উত্তরোত্তর আরও বাড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, জুন মাস থেকেই বহু প্রতীক্ষিত ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং শুরু করতে চান কৌশিক গঙ্গোপাধ্যায়। জানা গেছে, সব ঠিক থাকলে জুন মাসের মধ্যভাগে ১৫-১৬ তারিখ নাগাদ ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং শুরু হচ্ছে। জয়া আহসান তো থাকছেনই, পাশাপাশি দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন এবং শুভ্রজিৎ দত্তকেও।
২০২৩ সালে মুক্তি পায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘অর্ধাঙ্গিনী’। এই ছবিতেই প্রথম স্ক্রিন শেয়ার করেন জয়া আহসান ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। একজন বর্তমান স্ত্রী, আরেকজন প্রাক্তন। এই ছবির একটা বড় অংশ জুড়ে শুধু রয়েছে বিবাহবিচ্ছেদ আর সম্পর্কের টানাপোড়েন কথা। মূলত দুই নারীর জীবনের গল্পই তুলে ধরা হয়েছিল এই ছবিতে। চূর্ণী ও জয়ার সঙ্গে ছবিতে দেখা গিয়েছিল কৌশিক সেনকে। আর সেই মানুষটার সঙ্গেই ঘটনাপ্রবাহে এক সুতোয় বাঁধা পড়েছিলেন চূর্ণী ও জয়া দুজনেই। শুধু সময়টা ছিল আলাদা। ২০১৯ সালে পুজোর পর শুরু হয়ছিল ‘অর্ধাঙ্গিনী’ ছবির শুটিং। সেই ছবি মুক্তি পায় ২০২৩ সালে। আবার কি তার দ্বিতীয় পর্ব তৈরি হতে চলেছে? সেই কৌতূহল উসকে দিয়ে ফের দর্শককে অপেক্ষায় রাখলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

Post Views: 366

Continue Reading

Previous: কানে’র মঞ্চে নানা সাজে নজর কেড়েছেন আলিয়া, তাহলে রাহা ও রণবীর কোথায়?
Next: হাজার ছাড়াল দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা, রাজ্যেও চড়ছে কোভিড গ্রাফ !

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.