Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শর্ট ড্রেস পরে সমাজমাধ্যমে অর্পিতা ময়নার নাচ! শাড়ি গয়না ছাড়া অন্য পোশাকে দেখতে নারাজ দর্শক

শর্ট ড্রেস পরে সমাজমাধ্যমে অর্পিতা ময়নার নাচ! শাড়ি গয়না ছাড়া অন্য পোশাকে দেখতে নারাজ দর্শক

Online Desk মে 3, 2025
InShot_20250503_095051953.jpg

ওঙ্কার ডেস্ক: ছোট পর্দায় তাঁরা জনপ্রিয় কখনও মা, কখনও আবার কাকিমা হিসাবে। তাঁদের শাড়ি,গয়নাতে দেখতেই অভ্যস্ত দর্শক ও তাঁদের অনুরাগীরা। চেনা অভিনেত্রীদের অন্যভাবে দেখলে অনেকেই প্রথমে মেনে নিতে পারেন না। এমনটাই ঘটেছে অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় এবং ময়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বর্তমানে দুজনকেই দর্শক দেখছেন ‘কথা’ ধারাবাহিকে। ময়না হলেন ‘এভি’র মা। আর অর্পিতা অভিনয় করছেন ‘এভি’র কাকিমার চরিত্রে। কিছু দিন আগে ডায়মন্ড হারবারের এক রিসর্টে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই নিজেদের মতো সময় কাটাচ্ছিলেন। রিল ভিডিয়ো তৈরি করছিলেন। তেমনই একটি ভিডিয়ো নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন অর্পিতা। সেই ভিডিয়োয় দেখা গেছে জিন্সের হাফপ্যান্ট পরে ট্রেন্ডিং একটি গানে নাচছেন অর্পিতা এবং ময়না।
ব্যস, সেই ভিডিয়ো দেখার পরেই তাঁদের সমাজমাধ্যমের পাতা ভরেছে নেতিবাচক মন্তব্যে। পর্দার মা, কাকিমাদের এমন সাজে মেনে নিতে নারাজ দর্শক। তাদের মন্তব্য, “আপনাদের রোজ মা-কাকিমা হিসাবে দেখে অভ্যস্ত আমরা। সেখানে এমন হাফপ্যান্টে আপনাদের নাচ করতে দেখে খুবই অস্বস্তি বোধ করছি।” যদিও দর্শকের কোনও মন্তব্যকেই গুরুত্ব দিতে দেননি অভিনেত্রীরা। অভিনেত্রী অর্পিতা বলেন, “এটা ঠিক আমাদের এক রকম পোশাকে দেখতে অভ্যস্ত দর্শক। তাই মেনে নিতে অসুবিধা হচ্ছে। তবে এর মধ্যে খারাপের সঙ্গে ভালো মন্তব্যও করেছেন।” তাঁরা পর্দায় যে চরিত্রেই অভিনয় করুন না কেন, বাস্তবে তাঁরা আলাদা। তাই মানুষ যদি সেই পার্থক্যটা না করতে পারেন তা হলে কারও কিছু করার নেই তাঁদের।

Post Views: 121

Continue Reading

Previous: গোয়ার শিরগাঁও মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ জনের, আহত ৩০
Next: টানা ৯ রাত যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতের

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.