Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • টিআরপিতে চমক, প্রথম স্থান পেল জি বাংলার ‘পরিণীতা’, সেরা ১০’এ কোন কোন মেগা?

টিআরপিতে চমক, প্রথম স্থান পেল জি বাংলার ‘পরিণীতা’, সেরা ১০’এ কোন কোন মেগা?

Online Desk অক্টোবর 28, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: প্রতি সপ্তাহে দারুণ চমক দিচ্ছে জি বাংলার ‘পরিণীতা’। বেশ কয়েক সপ্তাহ ধরেই প্রথম স্থানে জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিক। ৭.৫ পেয়ে টিআরপির প্রথম স্থান দখল করল এই মেগা। দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। একদিকে জগদ্ধাত্রী, অন্যদিকে তার মেয়ে দুর্গা। টানটান উত্তেজনায় প্রতি সপ্তাহে চমক দিচ্ছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহে ৬.৭ নম্বরে দ্বিতীয় হয়েছে এই মেগা। ৬.৫ নম্বর পেয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। চতুর্থ স্থানে রয়েছে জোড়া ধারাবাহিক। ‘ফুলকি’ ও ‘পরশুরাম’ এই সপ্তাহে যৌথভাবে পেয়েছে ৬.৪। গল্পে নতুনত্ব আসলেও নিজের হারানো জায়গা ফিরে পাচ্ছে না পরশুরাম। পঞ্চমে ৬.২ পেয়ে রয়েছে ‘দাদামণি’। এই ধারাবাহিকটিও শুরুর সপ্তাহ থেকেই টিআরপিতে নিজের জায়গা ধরে রেখেছে।
ষষ্ঠ স্থানে ‘রাঙামতি তীরন্দাজ’। সপ্তমেও রয়েছে জোড়া ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ও ‘জোয়ার ভাঁটা’। অষ্টম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’। নবমেও একসঙ্গে দুটি ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’ ও ‘চিরসখা’। দশম স্থানে ‘তুই আমার হিরো’।
হাড্ডাহাড্ডি লড়াই স্টার জলসা ও জি বাংলার সবকটি ধারাবাহিকে। প্রথম পাঁচের মেগাগুলি নম্বরে খুব বেশি পার্থক্য নেই। কার নম্বর টিআরপির খেলায় কোথায় থাকে, সেই দিকেই নজর থাকবে দর্শকের।

Continue Reading

Previous: বঙ্গোপসাগর থেকে স্থলভাগের পথে ‘মান্থা’
Next: মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মান্থা, বাতিল একাধিক বিমান ও ট্রেন

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.