ওঙ্কার ডেস্ক: উরফি জাভেদ বরাবরই সংবাদের শিরোনামে থাকনে। এতদিন নিজের অনুরাগীদের নানারকম পোশাকে চমক দিয়েছেন জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদ। এবার সোশাল মিডিয়াতে উরফির এক ভিডিও দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় সকলের। তাঁর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে মুখে একের পর এক সূচ ফোটাচ্ছেন তিনি। আর এর জেরে তাঁর ঠোঁট-মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে। এমন অবস্থা দেখে অবাক সকলেই। হঠাৎ কী হল উরফির?
উরফির পোস্ট করা ওই ভিডিও দেখে অনেকেরই মনে হয়েছিল যে উরফি হয়তো মুখে ফিলার্স করাচ্ছেন। কিন্তু তা সঠিক কি না সে বিষয়ে অনেকেরই রয়েছে সংশয়। এই বিষয়ে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে উরফি সেই ভিডিও পোস্ট করে জানিয়েছেন, “আমি ফিলার্স করাচ্ছি না। বরং আমি আমার মুখে অতীতে করা ফিলার্স সরিয়ে দিচ্ছি। কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই সিদ্ধান্ত। আমি আবারও ফিলার্স করালে চিকিৎসকের পরামর্শে এগোব।”
প্রসঙ্গত, শুক্রবার হঠাৎ উরফি তাঁর আরও এক ভিডিও ও ছবি ভাগ অরে নিয়েছিলেন সোশাল মিডিয়ায়। সেখানে জানিয়েছিলেন যে, মারাত্মক অ্যালার্জির সমস্যায় ভুগছেন তিনি। কোনো চিকিৎসক এই সমস্যার সমাধান করতে পারবেন কিনা সেই প্রশ্নও করেছিলেন তিনি। যদিও বেশিরভাগ সময় নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কেউ কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন, তবে বেশিরভাগই মানুষই তাঁর খোলামেলা পোশাকের বিরুদ্ধে। তবে এই মুহুর্তে ভাইরাল তাঁর নতুন ভিডিও।
