Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রক্তাক্ত হাত, ৪৫টা সেলাই হাসপাতালে ভিকি জৈন, বর্তমানে কি অবস্থা তাঁর?

রক্তাক্ত হাত, ৪৫টা সেলাই হাসপাতালে ভিকি জৈন, বর্তমানে কি অবস্থা তাঁর?

Online Desk সেপ্টেম্বর 13, 2025
hv.png

ওঙ্কার ডেস্ক: চলতি বছরের গণেশচতুর্থী দিনও গত সপ্তাহে হাসিমুখে দেখা গিয়েছিল অঙ্কিতা লোখান্ডে ও তাঁর স্বামী ভিকি জৈনকে। বাড়িতে বড় করে গণেশ পুজোর উৎসব পালন করেন। কিন্তু তার দিনকয়েকের মধ্যেই অঘটন। রক্তাক্ত হলেন ভিকি। সঙ্গে ৪৫টা সেলাইও পড়েছে। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অঙ্কিতার স্বামী।
ঘটনাটি ঘটেছে দিন তিনেক আগে। অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু পরিচালক সন্দীপ সিংহ জানান ভিকির দুর্ঘটনার কথা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর হাসপাতালের বিছানায় শোয়া, পাশে বসে আছেন অঙ্কিতা। চোখেমুখে বিষণ্ণতার ছাপ। স্বামীর গালের স্নেহের আদর অভিনেত্রীর। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে বাড়িতেই। সন্দীপ জানান, ভাঙা গ্লাসের কাচের টুকরো ভিকির হাতে ঢুকে যেতেই এমন রক্তারক্তি কাণ্ড। তবে যন্ত্রণা সহ্য করে ভিকির মুখের হাসি অমলিন রয়েছে। স্বামীর পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছেন অঙ্কিতাও। সন্দীপের কথায়, ‘‘অঙ্কিতা মহামানবীর থেকে কোনও অংশে কম নয়। গত ৭২ ঘণ্টা ধরে ভিকির সঙ্গে যে ভাবে ও আছে তা অভাবনীয়। যে পরিমাণ ভালবাসা ওর রয়েছে স্বামীর প্রতি, সেটাই যেন ভিকিকে রক্ষা করেছে। ওর প্রাণশক্তিই ওর সাহস।’’ অঙ্কিতার স্বামীর অসুস্থতার খবরে অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। সম্প্রতি ‘লাফটার শেফ ২’ অনুষ্ঠানে দেখা গিয়েছিল এই তারকাদম্পতিকে।

Post Views: 120

Continue Reading

Previous: আরজি করের ডাক্তারি ছাত্রীর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের
Next: এখনও অনেক কাজ বাকি বলছেন নায়ক গুরপ্রীত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.