Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • জনসমক্ষে অনন্যার নিতম্বে মৃদু চাপড় করণ জোহরের ভাইরাল ভিডিও

জনসমক্ষে অনন্যার নিতম্বে মৃদু চাপড় করণ জোহরের ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 29, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বলিউডের অন্দরে গুঞ্জন বা চর্চা নতুন নয়। তবে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। ঘটনাটি ঘটেছে ‘কল মি বে’ সিজন ২-এর প্রচারের অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক-প্রযোজক করণ জোহর এবং অভিনেত্রী অনন্যা পাণ্ডেও। ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় করণের আচরণ ঘিরেই উত্তেজনা সমাজমাধ্যমে।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন করণ ও অনন্যা দুজনেই। ঠিক ওই মুহূর্তেই করণ জোহরকে দেখা যায় অনন্যার নিতম্বে মৃদু চাপড় মারতে। ভিডিওতে দেখা যায়, এই আচরণের পর অনন্যা মুহূর্তের মধ্যেই করণের দিকে তাকান এবং তারপরই আবার মুখে হাসি বজায় রেখে পোজ দিতে শুরু করেন। আর এই ভিডিও ঘিরেই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া ট্রোলিং ও তর্কের লড়াই। নেটিজেনদের একাংশ দাবি, করণের এই আচরণ ছিল অত্যন্ত ‘অস্বস্তিকর’ এবং জনসমক্ষে এমন শারীরিকভাবে স্পর্শ করা অনুচিত। কেউ কেউ একে অনন্যার জন্য অবমাননাকর বলেও মনে করছেন। অন্যদিকে, একাংশের মতে আবার, অনন্যাকে বলিউডে নিয়ে আসার পিছনে করণের বড় ভূমিকা রয়েছে। ফলে এই স্পর্শটি ছিল নিছকই স্নেহের।
উল্লেখ্য, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে অনন্যার বলিউডের যাত্রা শুরু করে ‘লাইগার’ বা ‘গেহরাইয়াঁ’-র মতো প্রজেক্টে কাজ করেছেন তাঁরা। যদিও এই ভাইরাল ভিডিও বা বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত করণ জোহর বা অনন্যা পাণ্ডে, কেউই মুখ খোলেননি।

Continue Reading

Previous: কসবায় নাবালিকা মেয়ের সামনে স্ত্রীকে হত্যা, পালাতে গিয়ে প্রতিবেশীর হাতে পাকড়াও খুনী
Next: মধ্যপ্রাচ্যে আমেরিকার সব বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেব! হুঁশিয়ারি ইরানের

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.