Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পরনে নীল রঙের চুড়িদার-ওড়না-গলায় তুলসীর মালা, প্রেমানন্দ মহারাজের কাছে বিশেষ কারণে উপস্থিত বিরুষ্কা?

পরনে নীল রঙের চুড়িদার-ওড়না-গলায় তুলসীর মালা, প্রেমানন্দ মহারাজের কাছে বিশেষ কারণে উপস্থিত বিরুষ্কা?

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
grd.png

ওঙ্কার ডেস্ক: ফের প্রেমানন্দের শরণাপন্ন হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দু’দিন আগেই তারকাদম্পতিকে ক্যমেরাবন্দি হতে দেখা গিয়েছিল মুম্বই বিমানবন্দরে। অনুষ্কার গলায় তুলসীর মালা বিশেষ ভাবে নজর কেড়েছিল সকলের। সেখান থেকেই তাঁরা পৌঁছে গিয়েছিলেন প্রেমানন্দ মহারাজের কেলিকুঞ্জ আশ্রমে। এর আগেও এই আশ্রমে এসেছিলেন তারকাদম্পতি এবারও সেখানে যাওয়ার নাকি ছিল বিশেষ কারণ।
00:00
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আশ্রমে পৌঁছে যান বিরুষ্কা। ঘণ্টাখানেক সময়ও কাটান তাঁরা। সেখান থেকেই কিছু মুহূর্ত সমাজমাধ্যমে ছড়িয়েও পড়েছে। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, চুপচাপ বসে আছেন বিরাট ও অনুষ্কা। তাঁদের আশপাশেও রয়েছে মানুষের ভিড়। প্রত্যেকেই তাঁরা প্রেমানন্দের বাণী ও কীর্তন শুনছেন মন দিয়ে। অনুষ্কার গলায় এই দিনও তুলসীর মালা চোখ এড়ায়নি নেটিজেনদের। পরনে নীল রঙের চুড়িদার ও ওড়না। বিরাটের গলায়ও দেখা যায় তুলসীর মালা। তাঁর পরনে সাদা শার্ট। দু’জনেরই কপালে তিলক কাটা। গত ১৫ ফেব্রুয়ারি ছিল বিরুষ্কার পুত্র অকায়ের জন্মদিন। পুত্রের জন্মদিন উপলক্ষে এবং পরিবারের মঙ্গল কামনার জন্যই আশ্রমে পৌঁছে গিয়েছিলেন বিরুষ্কা।

গত বছর ডিসেম্বরেও তাঁরা পৌঁছেছিলেন প্রেমানন্দের কাছে। প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হয়ে অনুষ্কা বলেছিলেন, ‘‘আমরা দু’জনে আপনাকে স্মরণ করছি। তাতেই মহারাজ বলেন, ‘‘আসলে আমরা সকলেই শ্রীজির সন্তান। সকলকে রাধানাম জপে যেতে হবে।’’

Continue Reading

Previous: ভাগ্যলক্ষ্মী বাম্পার : ভাগ্যের আশীর্বাদ, নাকি এক বিপদ ?
Next: ভোটারদের নাম বাদের জন্য মাইক্রো অবজার্ভারদের নির্দেশ দিচ্ছে কমিশন, বিস্ফোরক অভিযোগ অভিষেকের

সম্পর্কিত গল্প

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.