Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘আমরা এখন তিনজন’, বিয়ের দেড় মাসের মাথায় কিসের ইঙ্গিত দিলেন বিজয়-রশ্মিকা?

‘আমরা এখন তিনজন’, বিয়ের দেড় মাসের মাথায় কিসের ইঙ্গিত দিলেন বিজয়-রশ্মিকা?

Online Desk এপ্রিল 4, 2026
fg.png

ওঙ্কার ডেস্ক: জল্পনা কাটিয়ে গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে সাতপাকে বাঁধা পড়েছেন বিজয়-রশ্মিকা। খ্যাতনামা দক্ষিণী সেলেব দম্পতির বিয়ের অনুষ্ঠান, রিসেপশনের প্রতিটা মুহূর্ত নিয়ে চলেছে নানান চর্চা। সদ্য বৈবাহিক জীবনের একমাস পূর্তিতে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সেলেব দম্পতি। এবার দেড় মাসের মাথায় দুই থেকে তিন হওয়ার খবর জানালেন বিজয়-রশ্মিকা।
বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে দর্শকমহলে বেশ কৌতূহল থাকে। সদ্য ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন বিজয়-রশ্মিকা। সেই পোস্টের ক্যাপশনেই উল্লেখ করেছেন, ‘আমরা এখন তিনজন’। আর এহেন পোস্টই আপাতত সোশাল পাড়া ভাইরাল। বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার অনুরাগীমহলেও উল্লাসের জোয়ার কিছু কম নয়। যদিও আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার কোনও খবরই দেননি সেলেবদম্পতি। তবে এহেন পোস্টের ক্যাপশনে ভক্তদের অনুমান এবং কৌতূহল দুইই বাড়ছে, একাংশের মত, এবার হয়তো মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিজয়-রশ্মিকা।
অন্যদিকে, একাংশ যখন সেলেবদম্পতির এই পোস্টে প্রাণভরা শুভেচ্ছা জানিয়েছেন, তখন কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘তাহলে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন রশ্মিকা?’ কেউ বা আবার আলিয়া ভাটের প্রসঙ্গ টেনেও রশ্মিকার সঙ্গে তুলনা করেন। তাদের প্রশ্ন, ‘আলিয়াও অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেছিলেন, আপনিও সেই পথে?’ এহেন নানা কটুক্তিতেও ভরেছে মন্তব্য বাক্স। আবার একাংশের কৌতূহল রয়েছে যে, ‘আদৌ মা-বাবা হচ্ছেন নাকি নতুন কাজের খবর ভাগ নেওয়ার ইঙ্গিত?’

Post Views: 115

Continue Reading

Previous: খামখেয়ালী আবহাওয়া, কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়
Next: ৫.৯ স্কেলে কাঁপল আফগান প্রদেশ; কম্পন অনুভূত হল উত্তর ভারতেও

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.